ইসরাইলে আবারও ইরানের হামলা, মাটির নিচে আশ্রয় নিলেন নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট: ইসরাইলে ১০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেও ক্ষান্ত হয়নি ইরান। নতুন করে আবারও হামলা চালিয়েছে দেশটি। এ হামলা শুরুর সঙ্গেসঙ্গে মাটির নিচে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সঙ্গে রয়েছেন ইসরাইলের নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীরা।

শনিবার ভোরে এক প্রতিবেদনে ইসরাইলের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ওই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর সঙ্গেসঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বাংকারে চলে যান। তিনি সেখানে বসে সামগ্রিক পরিস্থিতি আলোচনা করছেন।

এদিকে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরাইলে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরান। এ হামলায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩-এ।

এর আগে শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে কয়েকটি ধাপে হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের তেল আবিব ও জেরুজালেমের সামরিক স্থাপনা এবং বিমান ঘাঁটিতে রকেট হামলা চালায় ইরান।

ইরানের দাবি, ইসরাইলি দুই যুদ্ধবিমান আকাশসীমায় ভূপাতিত করে বিমানের এক নারী পাইলটকে আটক করেছে তারা। এছাড়া ইসরাইলের পাল্টা হামলায় প্রাথমিকভাবে ১০০ ড্রোন ছুড়েছে ইরান।

ইসরাইলের জাতীয় অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের এক মুখপাত্র জানিয়েছেন, এই মুহূর্ত পর্যন্ত তেল আবিব এলাকায় হামলার তথ্য পাওয়া ৭টি স্থানে আমাদের দল পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, রাতে আরও হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি ইসরায়েলি সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে অনুরোধ করেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৭ জনের

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এ

অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হবে নিয়ম মেনে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে ভারতীয় পুশইন পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ সরকারের অবস্থান আবারও পরিষ্কার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান,

শালিসী উপেক্ষা করে সিরাজগঞ্জে এতিমদের জমি বায়নানামা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ওয়ারিশদের তথ্য গোপন করে দলিলে রেকর্ডীয় অংশের চেয়ে অধিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মনিরুজ্জামান মন্টু ও সুফিয়া গংদের

চরমপন্থী শীর্ষ সন্ত্রাসী কালুর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বার গ্রেপ্তার 

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: শতাধিক হত্যা মামলার আসামি ও চরমপন্থী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জাসদ গণবাহিনীর প্রধান কালুর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০

জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের

প্রিয় বিএনপির দয়ালু ভাই-বোনেরা, আওয়ামী লীগ কি জিনিস সেটা এখনও টের পান নাই: ইলিয়াস হোসেন

ডেস্ক রিপোর্ট: আপনাদের যেই আওয়ামিলীগের জন্যে পরান কান্দে তারা আজকে নিউইয়র্ক বিএনপির বিজয় মিছিলের উপর হামলা করে বিএনপিকে সেই প্যাদানি দিয়েছে বলে মন্তব্য করেছেন, প্রবাসী