ইসরাইলের বিশ্ববিদ্যালয়ে ইরানের হামলা

অনলাইন ডেস্ক: ইসরাইলের গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় উইজম্যান ইনস্টিটিউট অব সাইন্সে হামলা চালিয়েছে ইরান। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, হামলায় প্রতিষ্ঠানটির কয়েকটি স্থাপনা নষ্ট হয়েছে।

ইসরাইলের কেন্দ্রীয় শহর রেহোভতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবনে হামলা হয়। এর মধ্যে অন্তত একটি ভবনে আগুন লেগে যায়। ভবনটিতে পরীক্ষাগার রয়েছে। ভবনের ভেতরে লোকজন আটকা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার রাতে এক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর রোববার ভোরে ইসরাইলের কয়েকটি শহরে আবারো হামলা করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই দফায় ইরান ‘ব্যাপক ড্রোন হামলা’ চালিয়েছে। মধ্য ইসরাইলে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।,

এর আগে ইরানের রাষ্ট্রীয় টিভি তাদের খবরে জানিয়েছিল যে, ইসরাইলের তেল আবিব ও হাইফা শহরে ‘একশোর বেশি ক্ষেপণাস্ত্র’ হামলা করা হয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের হাইফা শহরের একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার ইরানের হামলায় ইসরাইলে অন্তত ১০ জন মারা গেছে বলে জানা গেছে। অন্যদিকে, ইসরাইলের হামলায় ইরানে কতজন মারা গেছে তা আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও ইরানের দক্ষিণ-পশ্চিমের ইস্ট আজারবাইজানের গভর্নর ৩০ জন সেনা সদস্যসহ মোট ৩১ জনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেন। এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।

শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনা ও অস্ত্রাগারে বড় ধরনের হামলা চালায় ইসরাইল। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে এই আঘাত হানে ইসরাইল। এরপর থেকে পাল্টাপাল্টি হামলা শুরু হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশেও বড় মাত্রার ভূমিকম্পের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার ও থাইল্যান্ডের মত বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার (২৯ মার্চ), ফায়ার

জাপানের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: টোকিওতে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার। এ সময় দু’দেশের

১৫ মিনিট পরপর গাজায় বোমা ফেলছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৫ মিনিট পরপর বোমা ফেলছে ইসরায়েলি যুদ্ধবিমান। উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে অবিরত বোমা ফেলছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার

মাসী শেখ হাসিনার সঙ্গেই বড় বিপদে টিউলিপ সিদ্দিক!: ভারতীয় গণমাধ্যম কি বলছে!

নিজস্ব প্রতিবেদক: এক শিরোনামই বাংলাদেশে দারুণ চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভারতের নিউজ ১৮ বাংলা সম্প্রতি ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিককে কেন্দ্র করে শিরোনাম করেছে: “মাসী শেখ হাসিনার সঙ্গে

কেউ কেউ বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে: জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক: ১০ দলের জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ১০ দলের জোটকে আপনারা ভোট দিন। আমাদের পার্লামেন্টে পাঠান যাতে সরকার

সলংগায় ৩২৮ গ্রাম হেরোইনসহ নারী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলংগা থানায় ৩২৮ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বুধবার (১৪ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটে ন্যাশনাল ফুড ভিলেজ