ইসরাইলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার ভোরে তেহরানের উত্তর-পূর্বাঞ্চলের আশপাশের সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এতে দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শুত্রবার (১৩ জুন) পৃথকভাবে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার-ইন-চিফ জেনারেল হোসেইন সালামি ইসরাইলের রাতভর চালানো বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে একাধিক ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, রাজধানী তেহরানে আইআরজিসি-এর সদর দপ্তরে হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন।

হোসেইন সালামি ২০১৯ সাল থেকে বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ইরানের পরমাণু ও সামরিক কৌশল নির্ধারণে ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার নেতৃত্বেই ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারে একাধিক সামরিক কার্যক্রম চালিয়ে এসেছে, বিশেষত ইরাক, সিরিয়া ও লেবাননে।

এই ঘটনায় ইরানজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশটির সেনাবাহিনী ও রেভল্যুশনারি গার্ডস এরই মধ্যে তার মৃত্যু নিশ্চিত করে প্রতিশোধের হুমকি দিয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস মূলত একটি সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি যা দেশটির ইসলামি শাসন ব্যবস্থার প্রতি ভেতর ও বাইরে থেকে আসা যে কোনো হুমকিকে প্রতিরোধে কাজ করে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, বাপ্পারাজসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক: কর পরিশোধ না করায় বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূর,

সিরাজগঞ্জে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে বুধবার (২৩জুলাই) বিকেলে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ইরানের জ্বালানি স্থাপনায় নতুন হামলা না চাওয়ার ইঙ্গিত ট্রাম্পের

অনলাইন ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা না চাওয়ার ইঙ্গিত দিয়েছেন। ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে

অবশেষে দেখা মিললো ডিবি হারুনের

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালানো ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে (ডিবি হারুন)

নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণাকে বিএনপি স্বাগত

হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে শেখ হাসিনার নির্দেশে: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের সময় ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হেলিকপ্টার থেকে ৪৫ হাজারের বেশি গুলি ছোড়া হয়েছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ