ইসরাইলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়েছেন বলে জানিয়েছেন গাজার উদ্দেশে যাত্রা করা বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে এই তথ্য জানান তিনি। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী কনশানস জাহাজে যাত্রা করছিলেন শহিদুল আলম।

ভিডিও বার্তায় তিনি বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশি একজন ফটোগ্রাফার ও লেখক। আপনি এই ভিডিওটি দেখছেন, এর অর্থ আমাদের সমুদ্রে আটক করা হয়েছে ও আমরা ইসরাইলি বাহিনী দ্বারা অপহৃত হয়েছি, যারা গাজায় গণহত্যা চালাচ্ছে, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায়। আমি আমার সকল সহকর্মী এবং বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি, যেনো তারা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যান।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে গাজার ইসরাইলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’নামে একটি নৌবহর যাত্রা শুরু করে। এই মিশনে বিশ্বের বিভিন্ন দেশের অ্যাক্টিভিস্ট, সাংবাদিক এবং মানবাধিকারকর্মীরা অংশ নেন। এর ধারাবাহিকতায়, গত ১ অক্টোবর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) জাহাজ ‘কনশানস্’ আন্তর্জাতিক সাংবাদিক এবং চিকিৎসা পেশাদারদের নিয়ে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে। এই জাহাজে বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমও যোগ দেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমতলীর মহিলা লীগ নেত্রী ও সাবেক ছাত্রলীগ সভাপতি ঢাকায় গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বনশ্রী ও বনানী এলাকায় অভিযান চালিয়ে বরগুনার আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুশরাত জাহান লিমু ও

খাবার নেই, পেটে ক্ষুধা নিয়েই ঈদের নামাজ পড়লো গাজাবাসী

অনলাইন ডেস্ক: চলমান ইসরায়েলি আগ্রাসন, চরম খাদ্য সংকট ও ধ্বংসস্তূপের মধ্যেই শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদযাপন করছে গাজাবাসী। ধ্বংসপ্রাপ্ত মসজিদ ও বাড়িঘরের বাইরে খোলা আকাশের

শেখ মুজিবের ভাষণ প্রচার করায় বেধড়ক পেটুনি, মাইক ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের কালীগঞ্জে স্বাধীনতা দিবসে মাইকে শেখ মুজিবের ভাষণ প্রচার করায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়ে মাইক ভাঙচুর করেছে। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ ভবনের কেয়ারটেকার

শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ৭৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ। পরের ১০ মিনিটে হুট করেই এলোমেলো হয়ে যায় সবকিছু। মাত্র ১০ মিনিটের মধ্যে ২ গোল হজম করে

উদ্বোধন হলো যমুনা রেল সেতু, সাড়ে তিন মিনিটে সেতু পার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ: যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতুর উদ্বোধন করা হয়েছে যা নিয়মিত ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত হলো। উদ্বোধন হলো যমুনা রেল

কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতিতে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে সফররত চার নারী ক্রীড়াবিদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতি ভীষণরকম আশাবাদী ও উচ্ছ্বসিত করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে সফররত চার নারী ক্রীড়াবিদকে।