ইরান থেকে জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে লাখ লাখ আফগান শরণার্থী

অনলাইন ডেস্ক: ইরান-ইসরায়েল যুদ্ধের মাত্র ১২ দিনের মাথায় ইরানে বসবাসরত আফগান শরণার্থীদের বিরুদ্ধে ধরপাকড় ও জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনা বেড়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, সম্প্রতি আফগানিস্তানে ফিরে যাওয়া শরণার্থীদের ৭০ শতাংশই জোর করে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে।

ইরানে বসবাসরত আফগানরা অভিযোগ করেছেন, সম্প্রতি মিডিয়ায় প্রচার চালিয়ে তাদের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরি করা হচ্ছে। রাস্তাঘাট, দোকানপাট ও জনসমাগমস্থলে তাদের অপমান করা হচ্ছে এবং ‘ইসরায়েলি গুপ্তচর’ বলে সন্দেহ করা হচ্ছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানায়, ২০২৫ সালের জুন মাসেই ২ লাখ ৫৬ হাজারের বেশি আফগান ইরান ছেড়েছে। চলতি বছর ইরান ও পাকিস্তান থেকে ১০ লাখের বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে কিংবা জোরপূর্বক নির্বাসনে পাঠানো হয়েছে।

সীমান্তে হেনস্তা, হয়রানি ও বৈধ কাগজ থাকা সত্ত্বেও আটক হওয়ার অভিযোগও রয়েছে। কেউ কেউ দাবি করেছেন, চেকপোস্টে মোবাইল ফোন জব্দ করা হচ্ছে। ইউনিসেফ জানায়, দেশ ছাড়ার সময় ৫ হাজারের বেশি শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে।

তেহরান থেকে এক আফগান নাগরিক বলেন, “অবস্থা খুবই ভয়াবহ। এমনকি ক্ষুদ্র কারখানাগুলোতেও পুলিশ অভিযান চালিয়ে আফগানদের ধরে নিয়ে যাচ্ছে।”

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সিকান্দার মোমেনি জানান, আফগানরা পরিশ্রমী হলেও দেশের ওপর চাপ বাড়ছে। গত কয়েক বছরে অনেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইরানে প্রবেশ করেছে বলে তিনি মন্তব্য করেন।

সরকারি হিসেবে, বর্তমানে ইরানে প্রায় ৬০ লাখ আফগান বাস করছেন। তবে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী শরণার্থীর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। জাতিসংঘের তথ্যমতে, প্রায় ২০ লাখ আফগান ইরানে বসবাস করছেন অবৈধভাবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মুনিয়ার ঘটনায় তৌহিদ আফ্রিদি রেহাই পেয়েছে পিএম অফিসের জন্য’

অনলাইন ডেস্ক: ‘মুনিয়ার ঘটনায় তৌহিদ আফ্রিদি রেহাই পেয়ে গেছে পিএম অফিসের জন্য’ এমন কথা কনটেন্ট ক্রিয়েটর তাহমিদ সামিনের সঙ্গে তৌহিদ আফ্রিদি নিজেই বলেছিলেন। তাহমিদ সামিন

সম্মানিত ব্যক্তির হাতে হাতকড়া: যৌক্তিকতা ও বাস্তবতা!

মাহমুদুর রহমান দিলাওয়ার সম্প্রতি বাংলাদেশের একজন সুপরিচিত আলেমেদ্বীন ও ইসলামী চিন্তাবিদ মুফতি কাজী ইব্রাহীমকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। সোমবার রাত ২টার দিকে রাজধানীর

রায়গঞ্জে ৭৪টি প্রাথমিক বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম বিতরণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রাথমিক শিক্ষা অফিস হলরুমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা

লোটাস কামালের বিরুদ্ধে সর্বব্যাপী দুর্নীতির অভিযোগ

বিশেষ প্রতিনিধি: আ হ ম মুস্তফা কামাল, যিনি ‘লোটাস কামাল’ নামে পরিচিত, ক্রীড়াজগতের একজন পরিচিত মুখ ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং বিপিএল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা

গাজার ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে, ক্ষতি ৬৮০০ কোটি ডলার

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলের টানা ৭০০ দিনের হামলায় প্রায় পুরো ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে। গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, অবকাঠামোর ৯০ শতাংশই ধ্বংস হয়েছে।

সিরাজগঞ্জে ফুটপাতে পাওয়া নবজাতককে দত্তক নিতে আগ্রহী ২৩ দম্পতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুটপাত থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যাকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন ২৩ দম্পতি। এর মধ্যে ১৫ জন উপজেলা সমাজসেবা অফিসে সরাসরি