ইরান-ইসরায়েল সংঘাতে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক: ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ সোমবার সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ ফ্লাইটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে আহমেদ আলীর মরদেহ গ্রহণের সময় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

প্রবাসী এই বাংলাদেশির অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশের মাটিতে প্রাণ হারানো এই প্রবাসীর দাফন ও পরবর্তী কার্যক্রম নিয়ে সরকারিভাবে সমন্বয় করা হচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশকে দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত: মমতা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে যেভাবে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তা দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি ঘিরে ৫০ নেতার পদত্যাগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত জেলা কমিটির বিরুদ্ধে অবৈধ, অগণতান্ত্রিক ও অস্বচ্ছ প্রক্রিয়ায় গঠনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে সংগঠনের ৫০ জন

এবার পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি

নিজস্ব প্রতিবেদক: চাঁদার টাকা না দেওয়ায় পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা নিয়ে পুরো দেশে যখন চাঞ্চল্য, ঠিক তখনই এই চাঁদা আদায়কে কেন্দ্র করে একটি

তিন দশক পর দাখিল পাস: কুলিয়ারচরে সাংবাদিক দম্পতির অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক: বিয়ের ৩১ বছর পর দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় একসঙ্গে উত্তীর্ণ হয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের সাংবাদিক দম্পতি মুহাম্মদ কাইসার হামিদ (৫১) ও

‌‘পুশ ইন’ বন্ধে দিল্লিকে আবারও চিঠি দেবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে পাঠানো (পুশ ইন) অব্যাহত রেখেছে। এটি বন্ধে ভারত সরকারকে বাংলাদেশ আবারও চিঠি দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র

মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপ করা শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন