ইরান-ইসরাইল যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুলে ম্যাক্রোঁ। সোমবার তিনি একথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কানাডায় চলমান জি-৭ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘আলোচনায় বসার সত্যিকারের প্রস্তাব রয়েছে। বিশেষ করে প্রথমে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং তারপরে বৃহত্তর পরিসরে আলোচনা শুরু করার জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছে।’

মার্কিন প্রেসিডেন্টের সাথে তার মধ্যপ্রাচ্য পরিস্থিতি আলাপ হয়েছে বলে জানান ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্টের মতে, যুক্তরাষ্ট্র যদি ইরান ও ইসরাইলকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পারে তা হবে খুবই ভাল বিষয়। ফ্রান্স একে সমর্থন জানাবে।’

ম্যাক্রোঁ আরো জানান, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

যদিও এর আগে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে শহরটি খালি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্ট তিনি এ কথা বলেন। তবে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্ট তিনি এ কথা বলেন। তবে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়।

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত। তার মতে, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ইরান-ইসরাইল সংঘাত নিষ্পত্তি নিয়ে জি-৭ এর কোনো যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবেন না ট্রাম্প।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে এনবিসি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে শান্তি পুনরুদ্ধারের প্রচেষ্টা নেতৃত্ব দিতে ফিরে এসেছে। ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করার জন্য ট্রাম্প কাজ চালিয়ে যাবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত

স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় ও ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়া

শেখ হাসিনা কর্তৃক সকল গনহত্যার বিচার করতে হবে: মাওঃ রফিকুল ইসলাম খাঁন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: বালাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক সকল গনহত্যার বিচার করতে হবে। সেই

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়: সড়ক পরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা বলে মন্তব্য করেছেন সড়ক

আফগানিস্তানে ভূমিকম্পে ২৫০ ছাড়াল মৃতের সংখ্যা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে নিহত হয়েছেন ২৫০ জনের বেশি মানুষ। আহত হয়েছেন কমপক্ষে ৫০০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টানা তিনদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

ঠিকানা টিভি ডট প্রেস: টানা তিনদিন সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি এবং

যমুনা উপজেলা’ বাস্তবায়ণে কাজিপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলে অবস্থিত ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা উপজেলা’ গঠনের বিষয়ে সাংবাদিকদের সাথে এম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে