ইরানে হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দরপতন

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে আগামী পাঁচ দিনের জন্য হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক দরপতন ঘটেছে। সোমবার (২৩ মার্চ) এ ঘোষণার পর ব্রেন্ট অপরিশোধিত তেল ও ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম উল্লেখযোগ্য হারে কমে যায়। খবর আল জাজিরার।

ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১৭ ডলার কমে ৯৬ ডলারে দাঁড়িয়েছে। যা আগের দামের তুলনায় ১৫ শতাংশ কম। অপরদিকে ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম প্রতি ব্যারেল ১৩ ডলার কমে ৮৫ দশমিক ২৮ ডলারে বিক্রি হচ্ছে। এতে এই তেলের দাম কমেছে ১৩ দশমিক ৫ শতাংশ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে এক পর্যায়ে ১০৬ ডলারে পৌঁছেছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ ঘোষণার ফলে তেলের দাম গড়ে ১৩ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চারটি প্রদেশে ভাগ হচ্ছে দেশ!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশনটি রাষ্ট্রীয় নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে অন্যান্য বিষয়ের

কুয়েতে নারীর পোশাক পরে অশ্লীল অঙ্গভঙ্গি, ৭ ভারতীয় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছর উদযাপন উপলক্ষে সামাজিকযোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও পোস্টের দায়ে সাত ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) কুয়েতের সাইবার ক্রাইম অপরাধ

ইসলামি রাজনীতির অঙ্গনে সবচেয়ে সম্ভাবনাময় নাম জামায়াতে ইসলামী: আলী হাসান উসামা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগ দেওয়ার পর শাইখুল হাদীস আল্লামা মুফতি আলী হাসান উসামা বলেন, দীর্ঘদিন অন্য সংগঠন ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে আমার এই

মোহাম্মদপুরে যৌথবাহিনী-সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর–বসিলা সড়কের চাঁদ উদ্যানে গোলাগুলির ঘটনায়

সিরাজগঞ্জ সলংগায় র‍্যাবের অভিযানে ৩১১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলংগা থানার নলকা ওভারব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩১১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা

সাতক্ষীরায় হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়ায় সেনাবাহিনীর টহল দলের সদস্যের মারধরে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার