ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল

অনলাইন ডেস্ক: ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষা করছে দখলদার ইসরায়েল। আর সংকেত পেলেই ইরানের ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা লক্ষ্য করে হামলা শুরু করবে তারা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান। তারা বলেছে, যুক্তরাষ্ট্র যে কোনো সময় সবুজ সংকেত দেবে এমন বিষয় মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর অনুমতি দেবেন কি না এমন যখন আলোচনা চলছে তখন দখলদার ইসরায়েলের ইরানের ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা লক্ষ্য করে সম্ভাব্য হামলার বিষয়টি সামনে এলো।

হারেৎজ নামে অপর এক ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা তেমন ফলপ্রশ্রু না হওয়ায় ইসরায়েলি কর্মকর্তারা তাদের গত ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা বেড়ে চলছে।

সূত্র: আনাদোলু

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ-এর গুলিতে মো. সামছু মিয়া নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার ভোররাত আনুমানিক ৩টা ৪৫

বিমানবন্দর থেকে পুলিশ হেফাজতে অভিনেত্রী নিপুণ

নিজস্ব প্রতিবেদক: সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়িকা নিপুণ আটক হয়েছেন। তার লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি

লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম প্রায় ৫৮ হাজার কোটি টাকা

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৫৮ হাজার কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে। এটি গত অর্থবছরের একই

ইসি কর্মকর্তাদের বিদেশ সফরের হিড়িক: রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নামে নির্বাচন কমিশনে (ইসি) বিদেশ সফরের হিড়িক পড়েছে। কমিশনাররা যাচ্ছেন ভোটার কার্যক্রম উদ্বোধন ও তদারকিতে, আর কর্মকর্তারা

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মেসার্স মামা ভাগনে ব্রিকস নামের একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া মেসার্স প্রত্যয় ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

চৌহালীতে ৮০ পিস ইয়াবাসহ পান ব্যবসায়ী আটক

আব্দুর রাজ্জাক বাবু,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ এক পান ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে গোপন