ইরানে হামলা চালাতে আকাবা উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কা এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ইলাতের ঠিক দক্ষিণে অবস্থিত আকাবা উপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ক্যান এ তথ্য জানিয়েছে।

এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক ও নিরাপত্তা সমন্বয়ের অংশ। এর আওতায় নৌবাহিনীর মোতায়েন জোরদার করা হচ্ছে এবং সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক প্রস্তুতির মাত্রা বাড়ানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান ইস্যুতে সামনের সময়গুলোতে ‘নির্ণায়ক পদক্ষেপ’ নেওয়া হতে পারে—এমন মূল্যায়নের ভিত্তিতে ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ক্যান জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপের সিদ্ধান্ত নিতে পারেন-এমন সম্ভাবনায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনীগুলো সতর্কতার মাত্রা বাড়িয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত সাপ্তাহিক নিরাপত্তা মূল্যায়ন বৈঠকেও ইরান ইস্যু নিয়ে আলোচনা হয়। এতে শীর্ষ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতেও অনুরূপ আলোচনা হয়েছে বলে জানিয়েছে ক্যান।,

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ জোরদার হওয়ার মধ্যে ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, দেশটির সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল শ্লোমি বাইন্ডার গত সপ্তাহে গোপনে ওয়াশিংটন সফরে গিয়েছিলেন। সেখানে তিনি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য ইসরায়েলি হামলা সংক্রান্ত ‘সংবেদনশীল বিষয়’ নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের জুনে ইসরায়েল ইরানের ওপর বড় ধরনের হামলা চালায়। এর পর যুক্তরাষ্ট্রও ১২ দিনের সংঘাতে অংশ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করে। ওই সংঘাতের পর থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে শীতে বাড়তি চাহিদায় উৎপাদন বাড়িয়েছে কাজীপুরের কম্বল শিল্প

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কম্বলপল্লীতে ভোর থেকে বিভিন্ন জেলার ব্যবসায়ীদের ভিড় দেখা যায়। এখানে শীতের কাপড় ৮ থেকে ৬৫ টাকা এবং কম্বল ৭৫ টাকা থেকে

যুদ্ধবিরতির মধ্যেও আরও ৩১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ শিশুসহ কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার

রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসায় কৃষি ব্যাংকের পূর্ব রূপসা শাখার ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

সালমান শাহ হত্যা মামলায় আসামি হলেন ডন

নিজস্ব প্রতিবেদক: আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতে আগুন

নিজস্ব প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।, শনিবার

উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে রফিকুল ইসলাম খানের মতবিনিময় সভা

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া-৪ আসনে জামায়াতে ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী মওলানা রফিকুল ইসলাম খান নির্বাচনকে সামনে রেখে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন