ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরাইল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানে আক্রমণের সুযোগ খুঁজছে ইসরাইল। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই ধরনের পদক্ষেপ অঞ্চলটিকে আরো অস্থিতিশীল করতে পারে। শুক্রবার একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

ফিদান বলেন, ‘আমি আশা করি তারা ভিন্ন পথ খুঁজে পাবে, কিন্তু বাস্তবতা হল, ইসরাইল বিশেষ করে ইরানে আক্রমণ করার সুযোগ খুঁজছে।’ তার এই পর্যবেক্ষণ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য কিনা, সে বিষযে ফিদান বলেন, ইসরাইল বিশেষভাবে এমন একটি সুযোগ খুঁজছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সম্প্রতি ইরান সফরকালে দেশটির কর্মকর্তাদের কাছে সরাসরি এই উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনি জানেন, একজন প্রকৃত বন্ধু তিক্ত সত্য কথা বলে।’

এরআগে বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করে বলেন, তুরস্ক ইরানে যেকোনো বিদেশী হস্তক্ষেপের বিরোধিতা করে এবং প্রতিবেশী দেশটির শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়।

শুক্রবার রয়টার্স বার্তা সংস্থাকে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তেহরান তার শত্রুদের যেকোনো আক্রমণকে ‘আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে গণ্য করবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতকে কোনো ছাড় দেয়া হবে না: বিজিবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন ভারতের সঙ্গে যেসব বিষয়ে বাংলাদেশ বঞ্চিত হয়েছে বলে মনে করে, সেসব ক্ষেত্রে

বিচারের জন্য হাসিনাকে ফেরত চাইলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা গণমাধ্যমে কথা বলছেন, কিন্তু ক্ষমা চাননি। ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন। ভারতকে বলব, হাসিনাকে ফেরত দিন।

হঠাৎ কেন বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল, ভয়াবহ পরিকল্পনা ফাঁস

নিজস্ব প্রতিবেদক: ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিবাদের তকমা পাওয়া আওয়ামী লীগ। গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া দলটি দীর্ঘ সাড়ে ১৫ বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো

সিরাজগঞ্জে ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম সিরাজগঞ্জে: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ মে) বিকাল ৪টায় সিরাজগঞ্জ

ভারতকে রুখে দিতে ইমরান খানের মুক্তি জরুরি: পিটিআই সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক: একদিকে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরে জাতীয় ঐক্যের তীব্র প্রয়োজন। এমন সময় কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়েও শুরু

চৌহালীর এনায়েতপুরে আইসিএল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে আইসিএল স্কুলের ২৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আইসিএল স্কুলের উদ্যোগে