ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী, ট্রাম্পের নির্দেশের অপেক্ষা

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা। মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই বিমান ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে এবং কয়েক দিনের মধ্যে হামলা চালানোর সক্ষমতা রয়েছে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন এবং ইউএসএস জেরাল্ড ফোর্ড মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। এছাড়া, ৫০টিরও বেশি যুদ্ধবিমান ও রিফুয়েলিং ট্যাঙ্কারও সেখানে মোতায়েন করা হয়েছে। পেন্টাগন ইরান থেকে পাল্টা হামলার ঝুঁকি এড়াতে কিছু কর্মী সরানোর সিদ্ধান্তও নিয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, কূটনৈতিক সমাধানই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রাথমিক লক্ষ্য হলেও, পরিস্থিতি অনুযায়ী সামরিক ব্যবস্থা নেয়া হতে পারে। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র আগেও আঘাত হেনেছে, তবে ট্রাম্পের প্রথম পছন্দ হল চুক্তির মাধ্যমে সমাধান।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে মার্কিন বিমানবাহী রণতরী সমুদ্রগর্ভে ডুবে যেতে দেখা যাচ্ছে। তিনি লেখেন, “এই রণতরির চেয়েও বড় বিপদ হলো সেই অস্ত্র যা তাকে সমুদ্রের তলায় পাঠাতে পারে।”

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন, এবং বলেছেন যে, ইরানে নতুন হামলার পরিণতি বিশ্বব্যাপী খারাপ হতে পারে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মসজিদের ভেতর ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ধর্ষক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: বগুড়ার সারিয়াকান্দিতে মসজিদের ভেতর ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে আকালু মোল্লা (৬২) নামের একজন বৃদ্ধকে গ্রেফতার করা

জুলাই বিপ্লবে সব হত্যাকাণ্ডের বিষয়ে আইনানুগ ব্যবস্থা: আইজিপি

নিজস্ব প্রতিবেদক রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে শুক্রবার (২৭ মার্চ) সংবাদ ব্রিফিংয়ে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির জানিয়েছেন, জুলাই বিপ্লবে সংঘটিত পুলিশ হত্যা ও অন্যান্য সব

রায়গঞ্জে লিঙ্গভিত্তিক সহিংসতা ভয়াবহ রূপ নিচ্ছে: সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নারী ও শিশুর বিরুদ্ধে লিঙ্গভিত্তিক সহিংসতা ক্রমেই ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এই

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর বাসস্ট্যান্ড এলাকায় সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত

চলতি মাসেই শেখ হাসিনার আরেক মামলার রায়

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায় চলতি মাসেই ঘোষণার প্রস্তুতি চলছে। দুর্নীতির অভিযোগে দায়ের করা এ মামলার বিচারিক

সিরাজগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে সারাদেশের সাথে সিরাজগঞ্জে কর্মবিরতি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারীরা। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশনের ব্যানারে আজ