ইরানে যুদ্ধকালীন সহায়তা কার্যক্রমে ১২ বছর বয়সি শিশুদের যুক্ত হওয়ার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তাদের নতুন এক উদ্যোগের আওতায় ১২ বছর বয়সি শিশুদের যুদ্ধকালীন বিভিন্ন সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে আইআরজিসি-র তেহরান শাখার সাংস্কৃতিক কর্মকর্তা রহিম নাদালি এ তথ্য নিশ্চিত করেছেন।

ফর ইরান নামের এই বিশেষ উদ্যোগে টহল, চেকপয়েন্ট এবং লজিস্টিক সহায়তার মতো কাজে শিশুদের সম্পৃক্ত করা হচ্ছে। নাদালি জানিয়েছেন, অনেক কম বয়সি শিশু স্বেচ্ছায় যুদ্ধে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছে এবং তাদের দাবির পরিপ্রেক্ষিতে সহায়তামূলক কাজের জন্য ন্যূনতম বয়স ১২ বছর নির্ধারণ করা হয়েছে। এর ফলে ১২ ও ১৩ বছর বয়সি কিশোররা ইচ্ছা করলে এসব কার্যক্রমে যুক্ত হতে পারবে।

তবে এ পদক্ষেপ আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। শিশু অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহারের উদাহরণ হিসেবে উল্লেখ করছে।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ইরানে এর আগেও শিশুদের সামরিক বা নিরাপত্তা–সংক্রান্ত কাজে দেখা গেছে। ২০২২ সালে মাহসা আমিনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিক্ষোভের সময় শিশুদের সামরিক পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়। এ ছাড়া ২০১৬ সালের শুরু থেকে বিভিন্ন বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে দুই শতাধিক শিশু নিহতের খবর জানিয়েছে সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ ইরানে শিশুদের আটক ও নির্যাতনের প্রমাণ পাওয়ার দাবি করেছে।

জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী, শিশুদের সামরিক কোনো কাজে ব্যবহার নিষিদ্ধ। ইরানের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক অঙ্গীকারের বিপরীত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ইরানে ৩০ লাখের বেশি শিশু শ্রমিক রয়েছে বলে স্থানীয় অধিকারকর্মীরা জানিয়েছেন। নতুন এই উদ্যোগ শিশুদের জীবনকে আরও সংকটাপন্ন করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা, বাজারে আসছে ইরানি তেল

অনলাইন ডেস্ক: ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে সমুদ্রপথে থাকা ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া

দার্জিলিংয়ে রাতভর বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪, বন্ধ সব পর্যটন স্পট

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলে টানা ভারী বৃষ্টিতে দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত ও নিখোঁজ রয়েছেন অনেকে।,

নদী সমস্যায় চীনের ‘মাস্টারপ্ল্যান’ চেয়েছে বাংলাদেশ, থাকছে তিস্তা পরিকল্পনাও

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থা পরিচালনার জন্য চীনের কাছ থেকে পঞ্চাশ বছরের মাস্টারপ্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার বেইজিংয়ে চীনের পানি

কোরআন শিখতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, আটক মসজিদের ইমাম

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম শফিকুর রহমানকে (৪২) আটক করেছে পুলিশ। আজ রবিবার (০৯ মার্চ)’ বিকালে এলাকাবাসী মিলে অভিযুক্ত ইমামকে আটক

ব্যাংক খাতে মাসে ১ লাখ ৮১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি অর্থবছরে দেশের ব্যাংকগুলোকে প্রতি মাসে গড়ে ১ লাখ ৮১ হাজার কোটি টাকা ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে গড়ে ৮৫

রাজধানীর বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার: রাজধানীর বাড্ডা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক নেতা খুন হয়েছেন। নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক। রোববার রাত সোয়া ১০টার