ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: কলকাতায় প্রতিবাদ, ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

অনলাইন ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার প্রতিবাদে কলকাতার রাস্তায় বিক্ষোভ করেছে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া বা এসইউসিআই (কমিউনিস্ট) দল। রবিবার (২২ জুন) বেলা ৩টায় পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আয়োজিত এই প্রতিবাদ মিছিল ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে মার্কিন দূতাবাস অভিমুখে অগ্রসর হয়।

মিছিলে অংশ নেন শতাধিক দলীয় কর্মী, সমর্থক, ছাত্র, যুব ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি। ‘আমেরিকার সাম্রাজ্যবাদ নিপাত যাক’, ‘ইরানে বোমাবাজি চলবে না’ ইত্যাদি স্লোগানে মুখর হয় গোটা এলাকা।

এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এসইউসিআইয়ের (কমিউনিস্ট) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্কর বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ আজ গোটা বিশ্বের শান্তি ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে। ইরানে পারমাণবিক ঘাঁটিতে হামলা সেই সাম্রাজ্যবাদী নীতিরই অংশ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আন্তর্জাতিক যুদ্ধবিরোধী আন্দোলনের পাশে থাকছি।,

কলকাতার মার্কিন দূতাবাসের সামনে পৌঁছে শান্তিপূর্ণভাবে এই মিছিল শেষ হয়। সংগঠনের তরফে জানানো হয়েছে, শুধু কলকাতায় নয়, আগামীতে রাজ্যের বিভিন্ন প্রান্তেও এই প্রতিবাদ কর্মসূচি চলবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শতাধিক ড্রোন দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা ইরানের

অনলাইন ডেস্ক: শতাধিক ড্রোন দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা ইরানেরইসরায়েল,পাল্টা হামলা,চালাল ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে।

ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার চাইলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। এবার ছাত্রদল নেতা সাম্য হত্যার

আকাশসীমা বন্ধ করে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান আন্তর্জাতিক বেসামরিক আগমন ও প্রস্থান ব্যতীত প্রায় সব ধরনের ফ্লাইটের জন্য সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে

আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলে একমত হেফাজত ও এনসিপি

ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের ৯ এপ্রিল, হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছে। তারা সম্মত হয়েছে যে, আওয়ামী লীগকে

আজ জাতীয় শহিদ সেনা দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দফতরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর

ঝড়ে ভেঙে পড়া ডালে শিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ের রাতে ইউক্যালিপটাস গাছের ডাল ভেঙে পড়ে আরশেদুল ইসলাম রিন্টু (৪৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) রাত