ইরানে মোসাদের ৫০ এজেন্ট আটক: আইআরজিসির দাবি

অনলাইন ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে ব্যাপক নিরাপত্তা অভিযানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত ৫০ জনের বেশি এজেন্টকে আটক করা হয়েছে। মেহের নিউজের বরাতে জানা যায়, অভিযানে দুজন নিহতও হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসির স্থলবাহিনীর কুদস ঘাঁটি জানায়, ইসরায়েলপন্থি সন্ত্রাসী ও ভাড়াটে গোষ্ঠীর বিরুদ্ধে কয়েক ধাপে অভিযান চালানো হয়। এতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রে তৈরি আগ্নেয়াস্ত্রও রয়েছে।

আইআরজিসি দাবি করে, আটক ব্যক্তিরা ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও নিরাপত্তা স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনায় সক্রিয় ছিল। দুই সপ্তাহ ধরে পরিকল্পিতভাবে অভিযানটি পরিচালিত হয়।

সিস্তান ও বালুচিস্তান প্রদেশটি পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী হওয়ায় অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিগোষ্ঠীর তৎপরতা রয়েছে। ইরান বহুদিন ধরে অভিযোগ করে আসছে, এই অঞ্চল ব্যবহার করে মোসাদ ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানে নাশকতামূলক কর্মকাণ্ড চালায়।

আইআরজিসি আরও জানায়, অভিযানের মাধ্যমে মোসাদের বড় ধরনের একটি নাশকতা পরিকল্পনা ভণ্ডুল করা সম্ভব হয়েছে। তারা দাবি করে, ইসরায়েল এই অঞ্চলে সামরিক তথ্য চুরি, বিশৃঙ্খলা সৃষ্টি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় ফাটল ধরানোর লক্ষ্যে স্থানীয়দের অর্থ ও প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করছিল।

তবে ইসরায়েল এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, এ ঘোষণার মাধ্যমে ইরান একদিকে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সক্ষমতা তুলে ধরছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলকে কঠোর বার্তা দিচ্ছে—দেশের সীমারেখা অতিক্রম করে কোনো হস্তক্ষেপই বরদাশত করা হবে না।

আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে আইআরজিসি জানিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আ.লীগ সরকারের পতনের মূল কারণ উঠে এল জাতিসংঘের প্রতিবেদনে

ঠিকানা টিভি ডট প্রেস: জাতিসংঘের মানবাধিকার কমিশন (ওএইচসিএইচআর) বলেছে, ২০২৪ সালের জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম দিকের ধারাবাহিক ঘটনাবলির কারণে বিগত সরকার উৎখাত হয়েছে এবং

ভারতের সঙ্গে গোপন বৈঠকের সংবাদ বিভ্রান্তিকর: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর। সাক্ষাৎকারে রয়টার্সের এক সাংবাদিক

জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের

ঈদযাত্রায় লঞ্চের টিকিট কাটতে লাগবে এনআইডি কপি: বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদযাত্রাকে কেন্দ্র করে লঞ্চের টিকিট কাটতে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (১২

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীনের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ উঠেছে।

বাংলাদেশ ব্যাংকে আজ থেকে সরাসরি গ্রাহকসেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় ব্যাংক আজ রোববার থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট বদল এবং অটোমেটেড চালানসহ সরাসরি গ্রাহকসেবা বন্ধ করে দিচ্ছে। একযোগে মতিঝিলসহ সব অফিস