আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলার কয়েক ঘন্টা পর তেল আবিব এবং জেরুজালেমে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ইসরায়েলি হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৭০ জন নারী ও শিশু।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা সূত্রে জানা গিয়েছে, গতকাল রবিবার ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর গোয়েন্দা প্রধান এবং আরও দুই জেনারেল নিহত হয়েছেন।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, পারচিনে পারমাণবিক গবেষণা কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে, ফোর্ডো সাইটের কাছে বিস্ফোরণ দেখা গেছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত বাত ইয়াম ভবনের ধ্বংসস্তূপ থেকে আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি আশা করেন, তবে তাদের এটি মোকাবেলা করতে হতে পারে।,
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.