ইরানে মাশহাদ শহরে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মাশহাদ শহরে ভয়াবহ বিস্ফোরণ ও কোম শহরে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ছড়িয়ে পরে বিস্ফোরণের ছবি। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।,

প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলীয় মাশহাদে একটি মোটরসাইকেল কারখানায় শক্তিশালী বিস্ফোরণে টায়ার ও কার্ডবোর্ড ভর্তি একটি গুদামে আগুন ধরে যায়। পরে আগুন নিভিয়ে ফেলা হয় এবং কর্তৃপক্ষ এখনও হতাহতের সংখ্যা নিশ্চিত করতে বা বিস্ফোরণের কারণ নির্ধারণ করতে পারেনি।

এদিকে মাশহাদে বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই ইরানের কুম শহরে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর গতকাল শনিবার রাতে দেশটির কারাজ শহরের একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে। একই সময় কারাজ শহরে ৪ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্পও অনুভূত হয়। বিস্ফোরণ ও ভূমিকম্পের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

মাশহাদ ফায়ার বিভাগের প্রধান ঘোষণা করেছেন, চার হাজার বর্গমিটারের টায়ার এবং কার্ডবোর্ডের গুদামটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে। এর আগে, গত ২৬ এপ্রিল বন্দর আব্বাস বন্দরে এক বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অপারেশন ডেভিল থেকে বাঁচতেই ইসলামী আন্দোলনে যোগ দিলেন আওয়ামীলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে

সিরাজগঞ্জে আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি জরিপ সেবায় আস্থা অর্জন করছেন সার্ভেয়ার হুমায়ন কবির সম্রাট

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলায় আধুনিক ও নির্ভুল ভূমি জরিপ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন মোঃ হুমায়ন কবির সম্রাট। তিনি একজন অভিজ্ঞ আমিন এবং বর্তমানে ভূমি

বিমানবন্দর তথ্যপ্রযুক্তি প্রকল্পে অনিয়ম, জড়িত আমিরাতের রাষ্ট্রদূতও

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিমানবন্দরে যাত্রী তথ্য ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি স্থাপনের একটি স্পর্শকাতর প্রকল্পে আর্থিক অনিয়ম, স্বার্থের সংঘাত ও আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যভিত্তিক

বাউফলে ড.শফিকুল ইসলাম মাসুদের শতাধিক কৃষকে সার বিতরণ 

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শতাধিক কৃষকের মাঝে সার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে হোগলা

কয়েক ঘণ্টার ব্যবধানে গাজীপুরে তিন স্থানে আগুন

নিজস্ব প্রতিবেদক: কয়েক ঘণ্টার ব্যবধানে গাজীপুরের তিন স্থানে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে চারটি তুলার গুদাম, একটি ঝুটের গুদাম ও একটি টিনশেড কলোনি পুড়ে ছাই হয়ে

জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে