ইরানে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ইরানের একটি বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে এ বিস্ফোরণ ঘটে।

বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বন্দরনগরীতে বিশাল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মেহরদাদ হাসানজাদেহ ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, রাজাঈ বন্দরের কনটেইনার থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। দুর্ঘটনার ফলে জরুরি সেবাদানকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন এবং অন্যরা এলাকাটি খালি করার চেষ্টা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

ইরানের রাজাঈ বন্দর মূলত কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়। তবে বন্দরটিতে তেল ট্যাংক ও অন্যান্য পেট্রোকেমিক্যাল স্থাপনাও রয়েছে, যা বিস্ফোরণের পর পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শহীদ জিয়াকে দেশের পিতা বলতে হবে

ঠিকানা টিভি ডট প্রেস: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততার লক্ষ্যে শ্রমিকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে

ঘূর্ণিঝড় নিয়ে ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক: মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর

গোলবন্যার ম্যাচেও মায়ামিকে জেতাতে পারলেন না মেসি

ঠিকানা টিভি ডট প্রেস: গোলের উৎসব হয়েছে, কিন্তু প্রতিপক্ষের জালে বল জড়ানো পারলেন না মেসি। এমএলএসে রুদ্ধশ্বাস ম্যাচে সান জোসে আর্থকোয়াকসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নয়তলা

সেই আনিছুর রহমান কে অব্যাহতি দিয়েছে জামায়াতে ইসলামী

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মো. আনিসুর রহমানের বিরুদ্ধে ভুয়া স্কুল খুলে প্রতারণা এবং মামলার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে

হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে জুলাই-আগস্টে গণহত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। রোববার (২০ এপ্রিল) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম