ইরানে বিক্ষোভ দমনে ছোড়া হচ্ছে তাজা গুলি, হাজারেরও বেশি নিহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানজুড়ে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তাবাহিনী। লন্ডন থেকে পরিচালিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে,পুরো দেশজুড়েই বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে তাজা গুলি। রোববার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় তারা।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তাল পরিস্থিতির মধ্যেই ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে। এদিকে, তেহরানের দক্ষিণাঞ্চলের কারিজাক এলাকা থেকে পাঠানো একটি ভিডিও ফুটেজে বডি ব্যাগে মোড়ানো একাধিক মরদেহ দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়েছে, ঘটনাস্থলে কয়েক ডজন মরদেহ ছিল। পাশাপাশি নিকটবর্তী একটি শিল্প এলাকার গুদামঘরেও আরও মরদেহ থাকার কথা বলা হয়েছে।

এর আগে, কারাজের ফারদিস এলাকা, পূর্ব তেহরানের আলঘাদির হাসপাতালসহ বিভিন্ন স্থান থেকে পাঠানো ভিডিওতেও রাস্তায় পড়ে থাকা মরদেহের দৃশ্য দেখা যায়।

এসব তথ্য থেকে ধারণা করা হচ্ছে, সহিংসতা কয়েকটি এলাকায় সীমাবদ্ধ নয়; বরং দেশজুড়ে বিস্তৃত আকার ধারণ করেছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে পরিস্থিতির পূর্ণ চিত্র পাওয়া যাচ্ছে না।

তবে যেসব ভিডিও ও বিবরণ পাওয়া যাচ্ছে, সেগুলোর ধারাবাহিকতা থেকে বোঝা যাচ্ছে যে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপকভাবে প্রাণঘাতী শক্তি ব্যবহার করা হচ্ছে।

সবচেয়ে রক্ষণশীল হিসাবে গত ৪৮ ঘণ্টায় অন্তত দুই হাজার মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উত্তরাঞ্চলের শহর রাশতের এক চিকিৎসক ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছেন, শুধুমাত্র একটি হাসপাতালেই অন্তত ৭০টি মরদেহ আনা হয়েছে।

সূত্রগুলো বলছে, কারাজের ফারদিস ও তেহরানের কয়েকটি এলাকায় সহিংসতা তুলনামূলকভাবে বেশি। একই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে পশ্চিমাঞ্চলীয় ইলাম ও কেরমানশাহ প্রদেশ থেকেও।

প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও সীমিত কিছু মাধ্যমে, বিশেষ করে স্টারলিংক ব্যবহারকারীদের মাধ্যমে ভিডিও ও বার্তা বাইরে পাঠানো সম্ভব হচ্ছে। তবে এসব ব্যবহারকারী মূলত বড় শহর ও নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকায় দেশের অনেক অংশের পরিস্থিতি এখনও অজানা রয়ে গেছে।

বর্তমান পরিস্থিতিতে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা অত্যন্ত কঠিন বলে জানিয়েছে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সাংবাদিকরা।

কঠোর দমন নীতি সত্ত্বেও অনেক মানুষ শনিবার রাতেও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্ত্রীর প্রেম ঠেকাতে না পেরে স্বামীর কাণ্ড

রাজশাহীর মোহনপুর উপজেলায় স্ত্রী সঙ্গে মনোমালিন্যের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী প্রতাপ কুমার সাহা (৩৮)। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুলিশ তার লাশ উদ্ধার

কাছারিবাড়িতে ভ্রমণবঞ্চিত চিত্রনায়ক উজ্জ্বল, দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরের কাছারিবাড়িতে ঈদ ভ্রমণে গিয়ে প্রধান ফটক থেকেই ফিরে যেতে হয়েছে জনপ্রিয় চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে। দর্শনার্থীদের জন্য

হাসিনার শাসনামলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে বলে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস

সরাইলে মসজিদের দ্বিতীয় তলায় শিশুর লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার আশঙ্কা

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে এক হৃদয়বিদারক ও ভয়ংকর ঘটনা ঘটেছে। মাত্র ৯ বছর বয়সী এক শিশু, ময়না আক্তার, নিখোঁজের একদিন

কুষ্টিয়ায় পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন নিয়ে ব্যাপক গোলাগুলি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে অবৈধভাবে ফিলিং বালু উত্তোলনকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার (১লা মার্চ) দিবাগত রাত ২টা ২০মিনিটে দিকে বাহিরচর ইউনিয়নের

মোদির নিষেধাজ্ঞা উপেক্ষা: পশ্চিমবঙ্গে বাংলাদেশি পণ্যের রমরমা বাজার

অনলাইন ডেস্ক: মোদি সরকার বাংলাদেশি পণ্য ভারতে ঢুকতে নানারকম বিধিনিষেধ আরোপ করলেও কলকাতা ও মুর্শিদাবাদের দোকানগুলো বাংলাদেশি পণ্যে সয়লাব। বিস্কুট, চানাচুর, সাবান, তেল থেকে শুরু করে