ইরানে বিক্ষোভে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি

অনলাইন ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

ইরানি কর্মকর্তা জানান, বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর পেছনে সন্ত্রাসীদের দায়ী করেছেন তিনি। তবে নিহতদের ব্যাপারে বিস্তারিত কিছুই প্রকাশ করেননি।

এর আগে, একটি মানবাধিকার সংস্থা কয়েক শতাধিক নিহতের তথ্য প্রকাশ করেছিল এবং জানিয়েছিল হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

গত এক সপ্তাহে রাতের বেলা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ভিডিও, রয়টার্স যাচাই করেছে, তাতে বন্দুকধারীদের সহিংসতা, গাড়ি ও ভবনে আগুনের ফুটেজ দেখা গেছে।

কয়েকদিনের টানা ব্ল্যাকআউটের পর সোমবার কিছুটা স্বাভাবিক হয়েছে ইন্টারনেট পরিস্থিতি। আর তাতেই প্রকাশ পাচ্ছে বিক্ষোভকারীদের তাণ্ডবে ক্ষয়ক্ষতির চিত্র। হাসপাতালগুলোয় নিরাপত্তা বাহিনীর গুলিতে আহতদের ভিড়। মর্গগুলোতে জমেছে মরদেহের স্তুপ। বিক্ষোভ দমনে দেশজুড়ে ধরপাকড়-হামলা অব্যাহত রেখেছে ইরানের নিরাপত্তা বাহিনী।

যুক্তরাষ্ট্র বলছে, বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হামলার বিষয়টি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেচনাধীন। তবে, আলোচনার মাধ্যমে সমাধানকে অগ্রাধিকার দেয়ার পক্ষে তিনি।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের টেবিলে সব বিকল্পই থাকে। সেগুলোর মধ্যে বিমান হামলাও একটি। তবে, কূটনীতি প্রেসিডেন্টের প্রথম পছন্দ। ইরানি শাসকরা প্রকাশ্যে যা বলছেন তা তাদের ব্যক্তিগতভাবে পাঠানো বার্তার চেয়ে সম্পূর্ণ আলাদা। তাদের বার্তাগুলো পর্যালোচনার আগ্রহ রয়েছে প্রেসিডেন্টের।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাহসিকতার জন্য কর্ণাটকের সেই ছাত্রীকে ৫ লাখ রুপি পুরস্কার

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে হিজাব নিষিদ্ধ ঘিরে তীব্র উত্তেজনার মাঝে মুসলিম এক ছাত্রী প্রতিবাদ জানিয়ে প্রশংসায় ভাসছেন। গেরুয়া ওড়না পরা একদল ছাত্র-ছাত্রীর ‘জয় শ্রী রাম’

নাহিদকে পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট চায়: রিজওয়ানা হাসান  

নিজস্ব প্রতিবেদক:  দেশের বিভিন্ন সময়ে নানা ঝড়-ঝঞ্ঝায় কোথাও পালিয়ে যাননি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আগামীতেও

উচ্চ আদালতের রায় দ্রুত কার্যকর করা হবে;জামায়াতে ইসলামীকে সিইসি 

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সোমবার বেলা সাড়ে ১২টা থেকে

জামায়াতে যোগ দিলেন বিএনপির ২৪ নেতাকর্মী

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির

ইয়েমেনে ১৭ ইসরায়েলি গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিলো হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত একটি আদালত ইসরাইল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। হুতিদের গণমাধ্যম শনিবার এ তথ্য নিশ্চিত

বরিশালে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ২৫

অনলাইন ডেস্ক: বরিশালের মুলাদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় উভয়