ইরানে পরমাণু স্থাপনা ধ্বংস হয়নি বলে গণমাধ্যমে প্রচারিত খবর সঠিক নয়: দাবি ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। আজ বুধবার বিলটি অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।’

ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাতের পর ইরান এমন সিদ্ধান্ত নিলো। ইসরায়েলের দাবি, তারা তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে চায়। অন্যদিকে তেহরানের দাবি, শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা পারমাণবিক কর্মসূচি চালাচ্ছিল।

বিলটিকে আইনে পরিণত করতে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন নিতে হবে। বিলে বলা হয়েছে, ভবিষ্যতে আইএইএ যদি ইরানের কোনো পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে চায়, সেক্ষেত্রে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন নিতে হবে।

চলতি সপ্তাহে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি বিলটির সাধারণ কাঠামো অনুমোদন করেছে। কমিটির মুখপাত্র জানান, এই বিল কার্যকর হলে ইরানে নজরদারি ক্যামেরা স্থাপন, পরিদর্শন এবং আইএইএর কাছে প্রতিবেদন দাখিল স্থগিত করা হবে।

বিল অনুমোদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি আইএইএ। তবে আজ বুধবার সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানে পরিদর্শকদের আবার পাঠানোর চেষ্টা করছেন তিনি। বিশেষ করে, ১৩ জুন ইসরায়েলের হামলার আগপর্যন্ত যেখানে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল সেখানে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুরবানির গুরুত্ব ও ফজিলত – মিজানুল হক

আরবিতে কোরবানি শব্দের অর্থ নৈকট্য আর ফারসিতে শব্দটি ত্যাগ অর্থে ব্যবহার হয়।  ইসলামের ধর্মীয় পরিভাষায় কোরবানি বলতে ‘মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় নির্দিষ্ট শ্রেণির পশুগুলোর

‘৩৬ জুলাই’র আগেই দেশে ফিরছেন তারেক রহমান?

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন ফের জোরালো হয়েছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, তিনি আগামী ৫ আগস্টের আগেই যুক্তরাজ্য থেকে দেশে

তাড়াশের নওগাঁ বাজারে দোকান ও বাসা বাড়ি দুধর্ষ ডাকাতি : ২০ লাখ টাকার মালামাল লুট  

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে একদল ডাকাত হানা দিয়ে নগদ অর্থ, রৌপ্য ও স্বর্ণালঙ্কার সহ বীজধান লুট করে নিয়ে গেছে । শুক্রবার

বাজার দখল নিতে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের সংঘর্ষ; গুলিবিদ্ধসহ ২০ আহত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রভাব বিস্তার ও আড়ৎ দখলকে কেন্দ্র করে সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণসহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা

সিরাজগঞ্জে ভোক্তার সচেতনতা বাড়াতে প্রচারে নেমেছে ক্যাব

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ পৌর এলাকায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে জনসচেতনতা সৃষ্টি ও ভোক্তার অধিকার নিশ্চিতে প্রচারনামূলক কার্যক্রম শুরু করা হয়েছে।

শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীর সবুজ সংকেত দেবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থী হিসেবে ‘গ্রীণ সিগন্যাল’ দেয়া হবে। পাশাপাশি দেশব্যাপী