‘ইরানে কোনো যুদ্ধ নয়’, হোয়াইট হাউসের সামনে মার্কিনিদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানে হামলা চালানোর বিষয়টি পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যেন এই সংঘাতে কোনোভাবে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়ে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন শতশত মার্কিন নাগরিক।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে এসব মার্কিন নাগরিকরা ইরানে বোমা হামলার বিরুদ্ধে ইসরায়েলকে বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিরুদ্ধে এবং ট্রাম্পকে সরাসরি এই যুদ্ধে জড়িত না হওয়ার আহ্বান জানাচ্ছেন।’

এ সময় তাদের হাতে ‘ইরানে কোনো যুদ্ধ নয়’ সংবলিত ফেস্টুন দেখা যায়। এছাড়া, তারা যুদ্ধবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি মধ্যপ্রাচ্যে রয়েছে।

বিক্ষোভকারীরা নিশ্চিত করতে চান যে, এগুলো যেন শুধুমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই থাকে, আক্রমণাত্মক উদ্দেশ্যে নয়।

সূত্র : আল-জাজিরা

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিজ পরিবারের ওপর ‘চাপ সৃষ্টি’ ও ‘হামলার পাঁয়তারা‘ নিয়ে যা লিখলেন পিনাকী

ঠিকানা টিভি ডট প্রেস: নিজ পরিবারের ওপর ‘চাপ সৃষ্টি’ ও ‘হামলার পাঁয়তারা‘ নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। আজ

হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে তুমুল বাকবিতণ্ডা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‌‘উত্তপ্ত’ বৈঠকের পর পূর্ব আয়োজিত যৌথ সংবাদ সম্মেলন না করেই হোয়াইট হাউস থেকে চলে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জামায়াত আমিরকে সেনাপ্রধানের ফোন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ফোন করে তার স্বাস্থ্যের খবর নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রবিবার জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে

জামায়াতে যোগ দিলেন আরো ৯১ বিএনপি নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদার কাদীপুর গ্রামের বিএনপি নেতা নজির ও নূর ইসলামের নেতৃত্বে ৯১ জন জামায়াতে যোগ দিয়েছেন। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে বাংলাদেশ জামায়াতে

ঈদ মোবারকের নামে ব্যাঙ্গাত্মক কার্টুন, প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক: ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি প্রকাশ করে ধর্ম অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার

‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫ প্রণয়ন ও জারি করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের