ইরানে ইসরায়েলের হয়ে কাজের অভিযোগে ৭০০ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইরানে ৭০০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাতে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা মূলত “ইসরায়েলের ভাড়াটে সেনা” হিসেবে পরিচিত এবং তারা একটি সুসংগঠিত গুপ্তচর নেটওয়ার্কের সদস্য। স্থানীয় জনগণের সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

এই অভিযান ইরানের কেরমানশাহ, ইসফাহান, খুজেস্তান, ফার্স এবং লোরেস্তান প্রদেশজুড়ে পরিচালিত হয়েছে। তবে রাজধানী তেহরানে কতজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

এদিকে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এরই মধ্যে স্বীকার করেছে যে, তাদের এজেন্টরা ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে ইরানের অভ্যন্তরে সক্রিয় রয়েছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে নিহত মদিন মোল্লার ময়নাতদন্তের রিপোর্ট ভিন্নখাতে চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিপক্ষের হামলায় নিহত মদিন মোল্লার (৫৫) ময়নাতদন্তের রিপোর্ট পাল্টে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। বুধবার (৭ মে) রাত

সারজিস আলমের উপর হামলায় ছাত্রদলের যে কেন্দ্রীয় নেতা জড়িত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষার্থীদের একটি অংশের তোপের মুখে পড়েছেন।’ বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক

হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের জন্য টোল বাধ্যতামূলক করতে আইন করছে ইরান

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ব্যবহারের জন্য বিদেশি জাহাজগুলোর কাছে টোল আদায়ের একটি আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট। প্রণালিটিতে ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণকে আনুষ্ঠানিক

কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে যুবদলের হামলা,জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রশিবিরের

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। এ ঘটনায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রশিবির।

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় স্বেচ্ছাসেবক দল নেতা, পুলিশকে মারধর

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশকে মারধর করেছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরে পুলিশ তাকে আটক করে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত

ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় একটি ফার্মেসিতে এসে পিস্তল বের করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে। এ- সংক্রান্ত সিসিটিভির ভিডিও প্রকাশিত হয়েছে। এ