ইরানে ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক গ্রেফতার, আটক ২০

অনলাইন ডেস্ক ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম আজারবাইজানে ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্থানীয় প্রসিকিউটর অফিসের বরাতে তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা ইরানের সামরিক বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোর অবস্থান ও সুনির্দিষ্ট তথ্য ইসরায়েলের কাছে পাচার করছিল। এদের বিরুদ্ধে জায়নিস্ট শাসনের সঙ্গে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিচারিক আদেশের ভিত্তিতে উর্মিয়া শহরসহ পশ্চিম আজারবাইজান প্রদেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই গুপ্তচর নেটওয়ার্কের সদস্যদের আটক করা হয়েছে।

গত সপ্তাহে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে ইসরায়েল তাদের অভিযানের কৌশল পরিবর্তন করেছে। নতুন এই কৌশলে ইরানের ভেতরে কর্মরত মাঠপর্যায়ের তথ্যদাতাদের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় হামলা চালানো হচ্ছে। সর্বশেষ এই গ্রেফতার ইরানের অভ্যন্তরে ইসরায়েলপন্থী নেটওয়ার্ক সনাক্তকরণ ও নির্মূলে দেশটির গোয়েন্দা সংস্থার চলমান অভিযানের অংশ বলে ধারণা করা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভয় দেখিয়ে ভাবিকে ধর্ষণ করলেন কারারক্ষী দেবর

ফতুল্লায় ভাবিকে ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জ কারাগারের কারারক্ষী কাজিম উদ্দিনের (৪৮) বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বিকেলে ফতুল্লা মডেল থানায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে মামলাটি করেন।

অবরুদ্ধ অবস্থায় ফেসবুকে যুবদলের নেতা তৌহিদ আলমের স্মৃতিচারণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের যুবদলের নেতা তৌহিদ আলম তার ফেসবুক আইডিতে একটি পুরোনো ছবিসহ আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, “এই সেই ছবিটি কালের সাক্ষী হয়ে থাকবে”

সিরাজগঞ্জ তাড়াশে সেতুর সরঞ্জাম গায়েব, দুদকের অভিযান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় একটি পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ চলাকালে ঘটেছে অনিয়মের অভিযোগ। নিয়ম অনুযায়ী ভাঙা সেতুর সরঞ্জামাদি নিলামের মাধ্যমে

পাঁচ দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী এবং সচিব

নিজস্ব প্রতিবেদক: আগামী মাসেই ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পররাষ্ট্রসচিব আমনা বালুচ। আগামী ১৭ এপ্রিল ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের

পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ছাত্র নেতা কাজলের ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক লিফলেট বিতরণ

নজরুল ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সিরাজগঞ্জে

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের পূবাইলে কার্টন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে পূবাইলের বসুগাঁও এলাকায় দিশারী কম্পোজিট লিমিটেড নামে কারখানায় এ আগুনের