ইরানে আবারও একাধিক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যে কারণে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

আজ শনিবার ভোরে এমটি ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

জানা গেছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় নিহত ৬০ জন উচ্চপর্যায়ের ব্যক্তির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এ ঘটনা ঘটে।

ইরান ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে, তেহরানের ইসলামশহর এলাকায় বিস্ফোরণ ঘটে এবং সেখানকার আকাশে অ্যান্টি-এয়ারক্রাফ্ট গান চালানো হয়। স্থানীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পোস্ট থেকে এ তথ্য উঠে এসেছে।

তেহরানের পশ্চিমাঞ্চলের বিদগানে এলাকাটি সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র স্থাপনার জন্য পরিচিত। সম্প্রতি ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধ চলাকালীন ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে একটি রকেট ছোড়া হয়েছে। তারা বলছে, ‘বাতাসে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে হুমকি প্রতিহত করা হয়েছে।’

ইসরায়েলের একাধিক অঞ্চলে সতর্কতা সংকেত বা সাইরেন বাজতে শোনা গেছে এবং সেখানকার নাগরিকদের স্বরাষ্ট্র কমান্ডের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ইসরায়েলি হামলায় নিহত সামরিক কমান্ডারসহ প্রায় ৬০ জনের জন্য ইরানে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া চলছে, রাজধানী তেহরানে হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

রাষ্ট্রীয় টিভিতে ফুটেজে দেখা গেছে যে কালো পোশাক পরিহিত মানুষ, ইরানি পতাকা উড়িয়েছেন এবং অনুষ্ঠানে নিহত বিপ্লবী গার্ড প্রধান, অন্যান্য শীর্ষ কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের ছবি ধরে আছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া, হার্ট ও ফুসফুস সংক্রমণে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের

তাড়াশে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনে যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে তাড়াশ উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সহজ ম্যাচ কঠিন করে চার উইকেটের জয় পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ নাবি ও রহমানউল্লাহ গুরবাজের ব্যাটিংয়ে বাংলাদেশ দলকে ১৫২ রানের টার্গেট দিয়েছিল আফগানিস্তান। জবাবে

কাম্প ন্যুতে সাত গোল বার্সেলোনার, কোয়ার্টার ফাইনালে নিশ্চিত

স্পোর্টস ডেস্ক: প্রথম লেগে সেন্ট জেমস পার্কে ১-১ গোলে ড্র করার পর ফিরতি লেগে কাম্প ন্যুয়ে নিউক্যাসল ইউনাইটেডকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের

শেখ হাসিনার বিচার যেভাবে করা হবে ,যা জানালো সারজিস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমার শত শত ভাইদের হত্যা করে খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মত বক্তব্য

সামাজিক দায়বদ্ধতা বাড়াতে পেশাজীবিদের সাথে সাংবাদিকদের বৈঠক 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫: সামাজিক দায়বদ্ধতা বাড়াতে পেশাজীবি মানুষের সাথে সাংবাদিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বনশ্রী কাজী বাড়ি নতুন বাজার এলাকা মাঠে