ইরানের ৬ বিমানবন্দরে ইসরায়েলের হামলা, ১৫টি যুদ্ধবিমান ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ৬ বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল।তারা বলছে, এই হামলায় অন্তত ১৫টি ইরানি যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পাশাপাশি রানওয়ে ও ভূগর্ভস্থ বাংকারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, পশ্চিম, পূর্ব ও মধ্য ইরানে অবস্থিত এসব বিমানবন্দরে তারা ড্রোন হামলা চালায়।

তাদের দাবি অনুযায়ী, ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে রয়েছে এফ-১৫ এবং এফ-৫ যুদ্ধবিমান, একটি রিফুয়েলিং প্লেন এবং একটি এএইচ-১ কোবরা অ্যাটাক হেলিকপ্টার।

তবে এই হামলা কখন সংঘটিত হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। ইরান এই হামলার সত্যতা এখনো নিশ্চিত করেনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ব্যাংক মার্জার নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংক একীভূতকরণের (মার্জার) প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছে। তবে এ উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, মূল

এই সরকারের বিরুদ্ধে যেন আন্দোলন না করতে হয় :নিলোফার চৌধুরী মনি

ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক নিলোফার চৌধুরী মনি ঈদ উপলক্ষে একটি টক শোতে অংশ নিয়ে ব্যক্তিগত

দুই উপদেষ্টার পিএসের দুর্নীতির কথা শুনলে হাসিনা বিস্ময়ে তিনবার ডিগবাজি দেবেন’: রিজভী

ডেস্ক রিপোর্ট: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের (পিএস) দুর্নীতির কাহিনী শুনলে শেখ হাসিনাও বিস্ময়ে তিনবার ডিগবাজি খেতে পারেন।

১০ মাসে আ. লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার প্রায় তিন হাজার: পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রায়ই ঢাকায় ঝটিকা মিছিল করছে। কখনো কখনো মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব

বিএনপির হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত খোকন আলী (৩৫) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩

আইসিইউতে শুয়ে নিজের জন্য দোয়া চাইলেন পিনাকী

ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্যকে প্যারিসের একটি হাসপাতালে নেয়া হয়েছে। নিবিড় পর্যবেক্ষণে পরীক্ষা-নীরিক্ষা চলছে। বৃহস্পতিবার বিকেলে পিনাকী ভট্টাচার্যের ভেরিফাইয়েড পেইজে এক