
অনলাইন ডেস্ক ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় ১০ লাখ যোদ্ধা প্রস্তুত করেছে বলে জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এক সামরিক সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে। ইরান এটিকে যুক্তরাষ্ট্রের স্থল অভিযান মোকাবিলার বড় প্রস্তুতি হিসেবে বর্ণনা করেছে। তরুণদের মধ্যে স্বেচ্ছায় যুদ্ধে যোগ দেওয়ার ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপের নিরাপত্তায় তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই দ্বীপ থেকেই ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি হয়।
হরমুজ প্রণালি প্রসঙ্গে ইরান স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্র যদি এই জলপথ জোর করে খোলার চেষ্টা করে, সেটি হবে আত্মঘাতী পদক্ষেপ। এই প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা যে কোনো মূল্যে বজায় রাখার কথা জানিয়েছে দেশটি।











