ইরানের হামলায় ইসরায়েলের কারখানায় আগুন, রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কা

অনলাইন ডেস্ক ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবার নিওত হোভাব শিল্পাঞ্চলে ইরানের হামলায় একটি কারখানায় আগুন লেগেছে এবং সেখানকার বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় একজন ব্যক্তি আহত হয়েছেন। কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে এবং জানালা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

ইরানের হামলার কারণে ইসরায়েলের বিরশেবা শহর থেকে প্রায় ৪ মাইল দূরে অবস্থিত নিওত হোভাব শিল্পাঞ্চলের একটি কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত এক ব্যক্তি আহত হয়েছেন।

কারখানাটিতে বিপজ্জনক রাসায়নিক উপকরণ মজুত থাকায় সেগুলো ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এ কারণে শিল্পাঞ্চলটির কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে এবং জানালা বন্ধ রাখতে বলা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রাসায়নিক বিস্তার রোধে জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছে। এখন পর্যন্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার ঘটনা নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত নেতা আজহারুল লিভ টু আপিলের অনুমতি পাবেন কি না, আদেশ বুধবার

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম লিভ টু আপিলের অনুমতি পাবেন কি না, সে বিষয়ে আগামীকাল বুধবার আদেশ দিবেন আপিল বিভাগ।

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন এলজিইডি কর্মকর্তা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে সানোয়ার হায়দার (৩৬) নামে এক এলজিইডি কর্মকর্তা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে রেলওয়ে স্টেশন এলাকায় এ

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত 

আব্দুল্লাহ আল মাহমুদ,শাহজাদপুর,সিরাজগঞ্জ: যথাযোগ্য মর্যাদায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের এক নারী তার স্বামীকে কিডনি বিক্রি করতে বাধ্য করেন। এরপর স্বামীকে তিনি আশ্বাস দিয়েছিলেন, এই অর্থে তাদের মেয়ের পড়াশোনা ও বিয়ের

কুমিল্লা সাব-রেজিস্ট্রি অফিসে মোহরার শের আলীর ঘুষ বাণিজ্যের ভিডিও ফাঁস

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ গ্রহণের এক চাঞ্চল্যকর ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে দেখা যায়, অফিস কক্ষে বসে এক ব্যক্তি থেকে ২৪ হাজার টাকা

অবশেষে কাজিপুরের চাঞ্চল্যকর দুই শিশুকে ধর্ষণ চেষ্টার আসামী মিনু কারাগারে    

স্টাফ রিপোর্টারঃ পালিয়েছিলেন কয়েকদিন। অনেকের নিকটে দৌড়ঝাপও করেছেন। কিন্তু শেষমেশ আইনের নিকটে নিজে সমর্পণ করতে বাধ্য হয়েছেন। পুলিশ ছিলো তাকে ধরবার জন্যে সাড়াশি অভিযানের উপর।