ইরানের সাথে নতুন সংঘাতের আশঙ্কা: প্রস্তুত নয় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে খোদ ইসরাইলের অভ্যন্তরেই চরম উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অতিনির্ভরশীলতা এবং নিজস্ব ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে শঙ্কিত দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা।

ইসরাইলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরাইল’-এর এক প্রতিবেদনের বরাতে মিডল ইস্ট মনিটর জানায়, ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র শক্তির মোকাবিলায় ইসরাইল আগের চেয়ে অনেক বেশি অপ্রস্তুত। বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা গত বছরের জুনে হওয়া ১২ দিনের সংঘাতের তুলনায় বহুগুণ শক্তিশালী এবং আধুনিক।,

তেহরান গত কয়েক বছরে তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পুনরুদ্ধার ও আধুনিকায়নের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করেছে। সাম্প্রতিক সংঘাতগুলোতে ইরানের পূর্ণ শক্তির বহিঃপ্রকাশ না ঘটলেও ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যে পরিমাণ ইন্টারসেপ্টর (প্রতিরোধক ক্ষেপণাস্ত্র) প্রয়োজন, তার তীব্র সংকটে আছে ইসরাইল। দেশটি ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র বর্তমানে এই ইন্টারসেপ্টর উৎপাদন প্রক্রিয়া কিছুটা ধীরগতির।

ইসরাইলি নিরাপত্তা মহলের একটি বড় অংশ মনে করছে, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অধিক নির্ভরতা যুদ্ধের ময়দানে হিতে বিপরীত হতে পারে। দীর্ঘমেয়াদী যুদ্ধে এই সরবরাহ ব্যবস্থা সচল রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন এবং ইন্টারসেপ্টরের স্বল্পতা পরবর্তী যুদ্ধের ধরণকে আমূল বদলে দিতে পারে। যেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে ইরানের আঘাত হানার সক্ষমতা বেশি কার্যকর প্রমাণিত হওয়ার ঝুঁকি রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু

আর্থিক সংকটে চেম্বার বিক্রি করে মামলা চালাচ্ছেন কারাবন্দী সাবেক বিচারপতি মানিক

ডেস্ক রিপোর্ট: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে হাজিরা দিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয় আপিল বিভাগের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে

কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়া আর নেই

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়া আর নেই। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

সংসদ ভবন এলাকায় সংঘর্ষ থেমেছে, অবস্থান নিয়েছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষ থেমেছে। কয়েক দফা সংঘর্ষের পর বেলা আড়াইটার দিকে ‘জুলাই যোদ্ধারা’ সংসদ ভবন এলাকা ছেড়ে

রায়গঞ্জে পার্টনার স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধ: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে পার্টনার স্কুলের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে সিডিপি