ইরানের শঙ্কা: আলোচনার নামে শীর্ষ নেতাদের হত্যার ফাঁদ

অনলাইন ডেস্ক ইরানের শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির আলোচনার প্রস্তাব প্রকৃতপক্ষে দেশটির সর্বশেষ জ্যেষ্ঠ নেতাদের বের করে আনার একটি কৌশল হতে পারে। তেহরানের ধারণা, এই আলোচনার নামে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে ইরানি ও সংশ্লিষ্ট আরব কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিসংক্রান্ত যে কোনো প্রত্যক্ষ আলোচনাকে তেহরান একটি ফাঁদ হিসেবে দেখছে। স্পিকার গালিবাফ প্রভাবশালী আধা-সামরিক বাহিনীর সাবেক কমান্ডার এবং সম্প্রতি বিমান হামলা থেকে রক্ষা পাওয়া ইরানের গুটিকয়েক শীর্ষ নেতার অন্যতম। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাঁকে আলোচনায় উপস্থিত রাখার আগ্রহকে ইরান সন্দেহের চোখে দেখছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণাকেও একটি কৌশল হিসেবে মূল্যায়ন করছেন ইরানি কর্মকর্তারা। তাঁদের মতে, নতুন করে হামলা শুরুর আগে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণের জন্যই ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন। ট্রাম্প সোমবার ইরানের বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রে বোমা হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার কথা জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ফলপ্রসূ আলোচনা চলার দাবি করলেও তার কিছুক্ষণের মধ্যেই ইরান সরাসরি কোনো আলোচনা চলার বিষয়টি অস্বীকার করে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে সড়ক দুর্ঘনায় ভাই-বোন সহ ৩ জন নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) সবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশে নসিমনের ধাক্কায় আপন ভাইবোন সহ ৩ জন নিহত হয়েছে । চালক সহ নিহত শিশুর মা ও বোন গুরুতর আহত হয়েছেন।

কক্সবাজারে সাগরে ডুবে চবি ছাত্রের মৃত্যু, নিখোঁজ ২

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজার হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে কে এম শাদনান সাবাব রহমান (২১) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের

দুপক্ষের সংঘর্ষে আহত ১২, ঘরবাড়ি ভাঙচুর-লুটপাট

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শুক্রবার (৭ ফেব্রুয়ারি)। সকাল থেকে দুপুর নাগাদ কয়েক দফায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি

আরইবি-পবিস একীভূতকরণসহ ৭ দফা দাবিতে কর্মবিরতিতে যাচ্ছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি

সেলিম রেজা স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় বৈষম্য নিরসন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) দ্বৈত ব্যবস্থার অবসান এবং ৭ দফা দাবিতে

আফগানিস্তানে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে চীনের আগ্রহ

অনলাইন ডেস্ক: আফগানিস্তানে খনিজ সম্পদ আহরণ ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে দেশটিকে যুক্ত করতে আগ্রহী চীন। কাবুল সফরে গিয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকির

ছয় দেশে শেখ হাসিনা ও তার পরিবারের নামে সম্পদের খোঁজ

ঠিকানা টিভি ডট প্রেস: কেম্যান দ্বীপপুঞ্জসহ ৫টি দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ৬৩৫ কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান