ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: ইরানের কোম শহরের ৩০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সোমবার (১৬ জুন) ভোরে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে সেখানে দখলদার ইসরায়েল হামলা চালিয়েছে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের একটি ঘাঁটির কাছে অবস্থিত এই পরমাণু কেন্দ্র। যা মাটির বেশ গভীরে বানানো হয়েছে।,

ইউরেনিয়াম মজুদকরণের এই কেন্দ্রটিকে ইরানের পারমাণবিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। কেন্দ্রটি মাটির এতই গভীরে অবস্থিত যে দখলদার ইসরায়েলের পক্ষে এটি ধ্বংস করা সম্ভব নয়। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পরমাণু কেন্দ্রটি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিলেন।

গত শুক্রবার ইরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই সময় মাটির নিচে অবস্থিত নাতানজ পরমাণু কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইহুদিবাদীরা। পরবর্তীতে জানা যায়, পরমাণু কেন্দ্রটির বাহ্যিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলি এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তাদের হামলার প্রভাবে হয়ত পরমাণু কেন্দ্রটি ভেতরের দিকে বিস্ফোরিত (ইমপ্লোড) হয়েছে। তবে সত্যিই এমন কিছু হয়েছে কি না সেটি জানতে তাদের আরও পর্যবেক্ষণ করতে হবে।,

ফোর্দো পরমাণু কেন্দ্র ছাড়াও দখলদার ইসরায়েল সোমবার মধ্যরাতে ইরানের রাজধানী তেহরানের নার্মাক এবং লাভিজান বিভাগেও হামলা চালিয়েছে। সেখানে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৫৪তম বাজেট আজ: ইতিহাসে প্রথমবার কমছে বাজেটের আকার

নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বাংলাদেশের ৫৪তম জাতীয় বাজেট আজ সোমবার উপস্থাপন করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের

জুলাই-অগাস্ট গণহত্যা: “আমি দায়ী” ট্রাইব্যুনালে স্বীকার করলেন সাবেক আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক: জুলাই-অগাস্ট গণহত্যায় নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে

কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,‘জনগণের শক্তিই বড় শক্তি, বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান, কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ

জামায়াতের হেভিওয়েট তিন নেতার পরাজয়

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান

বাঁশখালীর চাম্বল যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:‘ খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন যুব বিভাগ

ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শিয়ালকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জুয়েল রানা

নিজস্ব প্রতিবেদক: আসছে আগামীকাল শনিবার পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে শিয়ালকোল ইউনিয়নের সর্বস্তরের ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শিয়ালকোল স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান