অনলাইন ডেস্ক ইরানের নানতানজ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। শনিবার সংঘটিত এ হামলায় ভূগর্ভস্থ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান অজ্ঞাত সূত্রের বরাতে জানায়, নানতানজে শক্তিশালী বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। স্থাপনাটি ইরানের গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র হিসেবে পরিচিত।
এর আগে ইরানের একাধিক সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতে ভূগর্ভস্থ পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে একাধিক ভারী বোমা ব্যবহারের খবর প্রকাশিত হয়েছিল। সে সময় নানতানজ ও ফোর্দোসহ বিভিন্ন স্থাপনা সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে আলোচনায় আসে।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.