ইরানের জ্বালানি স্থাপনায় নতুন হামলা না চাওয়ার ইঙ্গিত ট্রাম্পের

অনলাইন ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা না চাওয়ার ইঙ্গিত দিয়েছেন। ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, সম্প্রতি ইসরায়েলের হামলার মাধ্যমে ইরানকে কাঙ্ক্ষিত বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই আপাতত এই ইস্যুতে নতুন করে কোনো সামরিক পদক্ষেপের পক্ষে নন তিনি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার ঘটনায় ইরানকে কঠোর বার্তা দেওয়ার জন্যই গত বুধবার দেশটির দক্ষিণ পারস গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলাকে সমর্থন জানান ট্রাম্প। ওই হামলার বিষয়ে তিনি আগে থেকেই অবগত ছিলেন। মার্কিন প্রেসিডেন্টের ধারণা, এই হামলার মাধ্যমে ইরান তাদের কার্যকলাপের পরিণতি সম্পর্কে বুঝতে পেরেছে।

তবে মার্কিন প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই অবস্থান চূড়ান্ত নয়। হরমুজ প্রণালী ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইরানের পরবর্তী পদক্ষেপের ওপরই এখন মার্কিন নীতি নির্ভর করছে বলে তারা মন্তব্য করেন।

উল্লেখ্য, বিশ্বের মোট তেল চাহিদার প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। সম্প্রতি এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয় এবং ইরানের ওপর চাপ বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দেয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যমুনা তীরে সোলার প্লান্টে ১কোটি টাকার মালামাল লুটের অভিযোগ বিএনপি নেতা রফিক সরকারের ভাতিজাদের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে যমুনা নদীর তীরে নির্মিত সোলার পাওয়ার প্লান্ট থেকে ১ কোটি টাকার তামা ও আনুসাঙ্গিক মালামাল লুটের অভিযোগ উঠেছে স্থানীয়

পাক-আফগান সহিংসতা বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চলমান সহিংসতা বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক শুক্রবার জানান, দুই দেশের

চানখারপুলে ছয় হত্যা মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের সময় রাজধানীর চানখারপুল এলাকায় শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর

তাহলে কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেয়া হলো’, প্রশ্ন জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

এই সফ‌রে তা‌রেক রহমা‌নের সঙ্গে সাক্ষা‌তের সুযোগ নেই: লন্ড‌নে জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে গেলেও, এই যাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্প‌তিবার

ভ্যাট না বাড়িয়ে অন্তর্বর্তী সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির

নিজস্ব প্রতিবেদক: জনগণের ওপর ভ্যাট না বাড়িয়ে সরকারের অপ্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড, পরিচালন ব্যয় কমানো ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে দেয়া ঋণ বাজেট কমানোর দিকে নজর দেয়ার আহ্বান