ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত, প্রকাশিত হলো পরিচয়

অনলাইন ডেস্ক: ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ২৮ জনের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে রয়েছেন ৯৫ বছর বয়সী হোলোকাস্ট-উত্তরজীবী এবং ৭ বছর বয়সী ইউক্রেনীয় শিশু।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত ১৩ জুন ভোররাতে ইসরায়েল ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় আগাম হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় এক হাজার ড্রোন ইসরায়েলের দিকে ছুড়ে মারে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এসবের অধিকাংশই প্রতিহত করা সম্ভব হলেও অন্তত ৩৬টি ক্ষেপণাস্ত্র জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। এর মধ্যে রয়েছে আবাসিক ভবন, একটি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং হাইফার একটি তেল শোধনাগার।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৭ জন বেসামরিক নাগরিক এবং একজন সেনাবাহিনীর সদস্য, যিনি ছুটিতে বাড়িতে ছিলেন। আহত হয়েছেন অন্তত ৩ হাজার ২৩৮ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২৪০টি ভবন এবং গৃহহীন হয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ।

নিহতদের মধ্যে রয়েছেন ৭৪ বছর বয়সী কোহেন অ্যাঞ্জেল, যিনি ক্ষেপণাস্ত্র হামলায় তার আবাসিক ভবনে নিহত হন। তার প্রেমিক গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছেন। কোহেন অ্যাঞ্জেল জীবদ্দশায় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কীভাবে জীবনের শেষভাগে এসে তিনি নিজের ‘শিশু সত্ত্বা’কে পুনরাবিষ্কার করেছিলেন এবং জীবনকে সহজভাবে নেওয়ার শক্তি অর্জন করেছিলেন।

এদিকে ইরানের স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ইরানে নিহত হয়েছেন ৬১০ জন এবং আহত হয়েছেন ৪ হাজার ৭৪৬ জন।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় বাংলাদেশের যুক্ত হওয়ায় চিন্তিত ভারত

অনলাইন ডেস্ক: চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাড়তে থাকা ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। তিনি

চৌহালীতে পাথরাইল উচ্চ বিদ্যালয়ের ২৮ জন এস এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

আসাদুল্লাহ,চৌহালী: আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্কুল চত্ত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী-অভিভাবক ও নানান পেশার মানুষ উপস্থিত ছিলেন। অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ মোস্তফা

ফেব্রুয়ারিতেই নির্বাচন, বিদেশ থেকে আসে প্রশ্ন: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কি না—এ নিয়ে বিদেশ থেকেও প্রশ্ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (২৫ জুন)

যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলের যুদ্ধ না থামালে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার (২৯ জুলাই), নিজের মন্ত্রিপরিষদের

বিএনপি ছাড়লেন ড. ফয়জুল হক, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কৃতি সন্তান ড. ফয়জুল হক। শনিবার সকালে নিজের ফেসবুক

লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, নিশ্চিত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে