অনলাইন ডেস্ক: ইরান ও ইসরাইলের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), জানিয়েছে, শুক্রবার রাতে তারা তেহরানের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এ হামলায় ৬০টিরও বেশি ইসরাইলি যুদ্ধবিমান অংশ নেয়।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, এই হামলায় প্রায় ১২০টি বোমা বা অস্ত্র ব্যবহার করা হয়, যেগুলো ইরানের সামরিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে নিক্ষেপ করা হয়।
ইসরাইলের দাবি, ওই গবেষণা কেন্দ্র ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত।
আইডিএফ আরো জানায়, ইরানও ইসরাইলে পাল্টা হামলা চালিয়েছে, মূলত ইসরাইলের দক্ষিণাঞ্চলে তারা হামলা চালায়।
গত ১৩ জুন থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ছয় শতাধিক ইরানি নিহত হয়েছে। নিতদের মধ্যে সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরাও রয়েছেন।,
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.