ইরানি হামলায় পাত্তা পাচ্ছে না ইসরায়েলের আয়রন ডোম!

অনলাইন ডেস্ক: ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার জবাবে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। ইরান দাবি করেছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ইসরায়েলের বহুল প্রশংসিত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইসরায়েলের লাগাতার হামলায় ইতোমধ্যে ইরানে বহু মানুষের মৃত্যু হয়েছে। জবাবে ইরান শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, যাতে অন্তত ২৪ জন ইসরায়েলি নিহত ও শতাধিক আহত হয়েছে।

দেশজুড়ে সাধারণ মানুষ বোমা আশ্রয়কেন্দ্রে ছুটছে।

তেহরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের আবাসিক এলাকায় আঘাত করেছে। রাজধানী তেল আবিবের কিরিয়াতে অবস্থিত ইসরায়েলি সামরিক সদরদপ্তরেও হামলা হয়েছে, যদিও সেখানকার ক্ষয়ক্ষতি সীমিত।

আয়রন ডোম কি ব্যর্থ হচ্ছে?

২০১১ সালে চালু হওয়া ‘আয়রন ডোম’ মূলত স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম।

এর সফলতার হার ৯০ শতাংশের বেশি বলে দাবি করা হয়। তবে ইসরায়েলের মাল্টি-লেভেল প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে বারাক-৮, ডেভিড’স স্লিং ও অ্যারো-২ ও অ্যারো-৩—যেগুলো মধ্য ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ব্যবহৃত হয়।

বিশেষজ্ঞদের মতে, ইরান কৌশলগতভাবে একইসঙ্গে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, যাতে ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইল মজুত দ্রুত ফুরিয়ে যায়।

তেহরান দাবি করেছে, তাদের ‘ফাত্তাহ-২’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে চলে এবং গতিপথ পরিবর্তন করতে পারে, যা রাডার থেকে সহজে লুকিয়ে যেতে সহায়ক।,

ইরানের ‘হোভেইজেহ’ ক্রুজ মিসাইল কম উচ্চতায় ও ধীরে উড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।

তাছাড়া ইরান ডিকয় ও রাডার ব্লাইন্ডিং প্রযুক্তিও ব্যবহার করছে—ভুয়া লক্ষ্যবস্তু পাঠিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করছে। কিছু ক্ষেপণাস্ত্রে রয়েছে রাডার জ্যামিং প্রযুক্তিও।

ইরান-ইসরায়েল কি ক্ষেপণাস্ত্র সংকটে পড়তে পারে?

আল জাজিরার প্রতিরক্ষা বিশ্লেষক অ্যালেক্স গাটোলোপুলোস বলেন, উভয় পক্ষের মজুত সীমিত। ইরানের ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে প্রশ্ন থাকলেও ইসরায়েলের অ্যারো-২ ও অ্যারো-৩ ইন্টারসেপ্টরও সীমিত।

তাঁর মতে, “ইসরায়েল বারবার বলছে তারা ইরানের আকাশ নিয়ন্ত্রণ করছে, তবে বাস্তবে এত দূর থেকে (প্রায় ১,০০০ কিমি) হামলা চালানো কঠিন—বিশেষ করে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ ছাড়া। ”

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বেই অস্থিরতা সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্র সরাসরি এ সংঘাতে জড়ালে পূর্ণমাত্রার যুদ্ধ অনিবার্য হতে পারে।

সূত্র: আলজাজিরা

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে ৩,৯৭৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার ষোল মাইল এলাকায় ৩,৯৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।

আল-কুদস দিবসে টাইমস স্কয়ারে বিক্ষোভ, ফিলিস্তিনের পক্ষে স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের টাইমস স্কয়ারে আল-কুদস দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে

তাড়াশে জামায়াত ইসলামীর পক্ষ থেকে পুজা মন্ডপ পরিদর্শন 

লুৎফর রহমান তাড়াশ: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার অষ্টমীর দিনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ

জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফুল, প্রতিবাদে ভাঙচুর করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নগরের শিববাড়ি

আওয়ামী লীগ সরকারের লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খাত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশের ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাট হয়েছে। তাদের আর্থিক খাতে লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খাত। খেলাপি ঋণ,

মধ্যরাতে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ১২ জন নিহত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার মধ্যরাত থেকে উপত্যাকাজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় প্রাণ হারান তারা।