ইরানি ড্রোন হুমকি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে ইউক্রেনীয় বিশেষজ্ঞ

অনলাইন ডেস্ক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইরানি ড্রোনের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর আত্মরক্ষায় সহায়তার জন্য মধ্যপ্রাচ্যে দুই শতাধিক ইউক্রেনীয় বিশেষজ্ঞ পাঠানো হয়েছে। ইরানের শাহেদ ড্রোন ২০২২ সালে রাশিয়ার কাছেও সরবরাহ করা হয়েছিল এবং এসব ড্রোন ভূপাতিত করতে ইউক্রেন প্রায় ৯০ শতাংশ সফলতা অর্জন করেছে। এই অভিজ্ঞতা এখন সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব ও কুয়েতের কাছে হস্তান্তর করছে কিইভ।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন মিত্র এসব উপসাগরীয় দেশের জন্য ইরানি ড্রোন এখন গুরুত্বপূর্ণ হুমকিতে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এসব দেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে উচ্চ-উচ্চতার প্রতিরক্ষা ব্যবস্থায় বেশি বিনিয়োগ করলেও নিম্ন-উচ্চতার ড্রোন হুমকিকে তুলনামূলকভাবে উপেক্ষা করেছে। খরচের দিক থেকেও বড় পার্থক্য রয়েছে। মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা প্রতিবার ব্যবহারে প্রায় এক কোটি ডলার পর্যন্ত খরচ হলেও ইউক্রেনীয় প্রতিরোধী ড্রোনের খরচ প্রায় তিন হাজার ডলার, যা দিয়ে প্রায় ৫০ হাজার ডলারের একটি শাহেদ ড্রোন ধ্বংস করা সম্ভব।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভুয়া ‘জমজমের পানি’ বিক্রি করে ৩০ কোটি টাকা আয়

ঠিকানা টিভি ডট প্রেস: পবিত্র জমজম পানি বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে বরাবরই অত্যন্ত সম্মানের একটি জিনিস। তবে মুসলিমদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়েই তুরস্কে এক ব্যক্তি

বিদেশে সম্পদের পাহাড়, আলোচনায় লোটাস কামাল পরিবার

বিশেষ প্রতিনিধি: সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যিনি লোটাস কামাল নামে পরিচিত, তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ

শাহজালাল বিমানবন্দরে ১২ বছরে ৬ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

নিজস্ব প্রতিবেদক: গত এক দশকে আগুনের ঘটনায় একাধিকবার আলোচনায় এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে এমন ঘটনার পুনরাবৃত্তির পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২৬ মার্চ (বুধবার) ২০২৫ সিরাজগঞ্জে শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর

কিশোরগঞ্জে পূজার বরাদ্দের ১০০ টন চাল আত্মসাৎ চাল

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ৬৪টি মন্দির ও সংগঠনের তালিকা দেখিয়ে ডিসির বরাদ্দের ১০০ টনের বেশি চাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। তালিকায় নামের পাশে একটি সংগঠন ছাড়া

হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানালেন ভারতীয়রা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে ভারতীয়