ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরাইলের বিপুল ব্যয়, দুর্বল হচ্ছে অর্থনীতি

অনলাইন ডেস্ক: ইরানের হামলায় বিধ্বস্ত তেল আবিব ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে ইসরাইল। শুধুমাত্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিরাতে ইসরাইলের খরচ প্রায় ২৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। ইসরাইলি গণমাধ্যম দ্যা মার্কারের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সাবেক আইডিএফ (ইসরাইলি সেনাবাহিনী) চিফ অব স্টাফের অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রীম আমিনোয়াচ ইনেট স্টুডিওকে জানিয়েছেন, ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এক রাত চালু রাখার খরচ কতটা বেশি এবং এর তুলনায় ইরানের ব্যয় কতটাই না কম।

সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে ইসরাইলের অর্থনীতিতে। যুদ্ধের প্রথম ৪৮ ঘণ্টাতেই খরচ হয়েছে প্রায় দেড়শ কোটি ডলার।,

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত ইরান ইসরাইলের ওপর যে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তা ইসরাইলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করে। কিন্তু সেই প্রতিরক্ষা ব্যয় যে ছিল বিশাল, তা নিয়ে পরদিনই প্রশ্ন ওঠে—ঠিক কত খরচ হলো?

এই প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল রীম আমিনোয়াচ বলেন, যদি আমরা বলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থামাতে অ্যারো সিস্টেম ব্যবহার করতে হয়, ক্রুজ মিসাইল থামাতে আলাদা ক্ষেপণাস্ত্র লাগে, আর ইউএভি বা ড্রোন নামাতে হলে বিমান ব্যবহার করতে হয়—তাহলে এই খরচ যোগ করলে দাঁড়ায়: অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম ৩.৫ মিলিয়ন ডলার, ডেভিড’স স্লিং ক্ষেপণাস্ত্র ১ মিলিয়ন ডলার, বিমানের ব্যয় আলাদা। সব মিলিয়ে আনুমানিক ৪-৫ বিলিয়ন শেকেলের মতো।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোজতবা খামেনিসহ ইরানি শীর্ষ ১০ কর্মকর্তার তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে জড়িত শীর্ষ ১০ জন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার তথ্যের জন্য

ঝিনাইদহে মুক্তিযুদ্ধের সময়ের ২টি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মুক্তিযুদ্ধকালীন সময়ে মাটির নিচে পুঁতে রাখা দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গাড়িয়ালা গ্রামের বাবু শিকদারের

কয়েদখানা নোবেলের ঈদ,বন্দিদের শোনালেন গান

নিজস্ব প্রতিবেদক: কারাগারে নোবেলের ঈদ, বন্দিদের শোনালেন গানগায়ক মাইনুল আহসান নোবেল; শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী এখন তুমুল বিতর্কিত কেউ একজন। গানের মঞ্চ নয়;

এবার পদত্যাগ করছেন ইউনুস সরকারের ৩ উপদেষ্টা,জেনে নিন তাদের নাম

নিজস্ব প্রতিবেদক: অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসছে বদল। কিছুদিনের মধ্যেই নিজেসহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি

চারটি প্রদেশে ভাগ হচ্ছে দেশ!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশনটি রাষ্ট্রীয় নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে অন্যান্য বিষয়ের