ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি বস্তুগত ক্ষতির জন্য প্রায় ৩৯ হাজারটি ক্ষতিপূরণ দাবির আবেদন পেয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইরান-ইসরায়েলের সংঘাত শুরু হয় গত ১৩ জুন থেকে। যার ইতি টানা হয় গতকাল ২৪ জুন। টানা ১২ দিনের এ সংঘাতের মধ্যে ৩০ হাজার ৮০৯টি ভবনের ক্ষতি, ৩ হাজার ৭১৩টি যানবাহনের ক্ষতি এবং ৪ হাজার ৮৫টি যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতি হয়েছে।

আজ বুধবার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

ইয়েদিওথ আহরনোথ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ জুন ইসরায়েল-ইরান সংঘর্ষ শুরুর পর থেকে ইসরায়েলি ট্যাক্স অথরিটির অধীন ক্ষতিপূরণ তহবিলে আনুমানিক ৩৮ হাজার ৭০০টি দাবি দাখিল করা হয়েছে।

গণমাধ্যমটি আরও জানিয়েছে, ‘আনুমান করা হচ্ছে, আরও কয়েক হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো সেগুলোর জন্য কোনো আবেদন দাখিল করা হয়নি।’

এদিকে, ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রে হারে‌দিম জানিয়েছে, শুধু সেন্ট্রাল ইসরায়েলের তেলআবিবেই ২৪ হাজার ৯৩২টির বেশি ক্ষতিপূরণ দাবি দাখিল করা হয়েছে। এর পরেই রয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলোন, সেখানে ১০ হাজার ৭৯৩টি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।’

তবে এখন পর্যন্ত মোট কী পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হতে পারে, সে বিষয়ে কোনো আর্থিক অনুমান প্রকাশ করা হয়নি।

গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে। যার মধ্যে ছিল সামরিক ও পারমাণবিক স্থাপনাও। ইসরায়েল দাবি করেছে, তেহরান একটি পারমাণবিক বোমা তৈরি করার দ্বারপ্রান্তে রয়েছে- তবে ইরান এ দাবি কঠোরভাবে অস্বীকার করেছে।

ইসরায়েলি হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্র সংঘর্ষে যোগ দিয়ে রবিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করে।

এই দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে ১২ দিনের আকাশযুদ্ধের পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন। যার মাধ্যমে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘর্ষের অবসান ঘটে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রশাসনের ‘কিবলা’ একটি দলের পার্টি অফিসে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য অশনি সংকেত: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করে বলেছেন, প্রশাসনের লোকজন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পার্টি অফিসের দিকে তাদের ‘কিবলা’

সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা অমর কৃষ্ণ দাসের সাথে ইউনিয়ন বিএনপির মতবিনিময়

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাসের সাথে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই)

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছে সরকার: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায় গিয়েই সরকার জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছে।

ভড়া মৌসুমে বড় ইলিশের দেখা নাই

পটুয়াখালী প্রতিনিধিঃ ভোর হলেই জমে ওঠে পটুয়াখালীর বড় মৎস্য অবতরণ কেন্দ্র আলিপুর-মহিপুর ঘাট। রাতভর মাছ ধরে বড় ট্রলার গভীর সমুদ্র থেকে ফিরছে। পন্টনে নোঙর করছে

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়াসহ এক্সকেভেটর দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ছাড়া জেলা

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো হতে পারে’, শঙ্কা ইরানের নোবেলজয়ী শিরিনের

আন্তর্জাতিক ডেস্ক: যোগাযোগ বিচ্ছিন্নতার (ইন্টারনেট বন্ধ) আড়ালে তেহরান কর্তৃপক্ষ ‘গণহত্যা’ চালাতে পারে বলে সতর্ক করেছেন ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি। তিনি পশ্চিমা সরকারগুলোর