ইরানকে ক্ষতিপূরণ দিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে স্বীকৃতি দিতে জাতিসংঘে তেহরানের দাবি

অনলাইন ডেস্ক: ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর সাম্প্রতিক হামলার মূল উসকানিদাতা হিসেবে স্বীকৃতি দিয়ে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছে তেহরান। জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে এমন দাবি জানান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি।

তিনি ওই চিঠিতে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের নথি হিসেবে বিষয়টি অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন।

চিঠিতে আরাঘচি উল্লেখ করেন, ২০২৫ সালের ১৩ থেকে ২৪ জুন পর্যন্ত ইসরাইল যে সামরিক আগ্রাসন চালিয়েছে, তা জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদ লঙ্ঘনের সামিল। এসব হামলায় ইরানের আবাসিক ভবন, হাসপাতাল, ত্রাণকেন্দ্র, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বেসামরিক স্থাপনা ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। ফোরদো, আরাক, নাতাঞ্জ ও ইসফাহানে আইএইএর তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোও আক্রান্ত হয়। এসব হামলা আন্তর্জাতিক মানবিক আইন, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি) ও আইএইএ প্রস্তাবের গুরুতর লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি।

আরাঘচি বলেন, এসব হামলা আন্তর্জাতিক আইনের বহু মৌলিক নীতিমালার সরাসরি লঙ্ঘন। এর মধ্যে রয়েছে—

জীবনধারার অধিকার (আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের ৬ অনুচ্ছেদ)

অন্য দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ নিষিদ্ধকরণ (জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদ, ১৯৭০ সালের সাধারণ পরিষদের প্রস্তাব ২৬২৫)

আগ্রাসনের ওপর নিষেধাজ্ঞা (১৯৭৪ সালের সাধারণ পরিষদের প্রস্তাব ৩৩১৪)

ইরানি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার (জাতিসংঘ সনদের ১(২) অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক অধিকার সংবিধিসমূহ)

চিঠিতে তিনি আরও জানান, চলতি জুন মাসে জোট নিরপেক্ষ আন্দোলন, সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও), ব্রিকস, ইউনাইটেড নেশনস চার্টার ফ্রেন্ডস গ্রুপ, আরব লিগ, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) এবং ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) পৃথক বিবৃতিতে ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে এটিকে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে ঘোষণা করেছে।

আরাঘচি সতর্ক করেন, এ ধরনের হামলার নির্দেশদাতা রাজনৈতিক ও সামরিক নেতারাও আন্তর্জাতিক আইনের আওতায় ব্যক্তিগতভাবে দায়ী। তিনি বলেন, এই আগ্রাসনের পরিণতি এড়িয়ে গেলে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হবে এবং পুরো বিশ্বে অরাজকতা ও আইনহীনতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হবে।

সেই সঙ্গে তিনি নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান, ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে ইসরাইলের এই আগ্রাসনের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ক্ষতিপূরণসহ দায়বদ্ধ করতে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে।

পরিশেষে, আরাঘচি তার চিঠি জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের নথি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানান।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বস্তির ঈদযাত্রায় মহাসড়কে মোটরসাইকেলের দীর্ঘ সারি

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে গাড়ি। তবে মহাসড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল অনেক বেশি

ছাত্রদল সভাপতিকে পেটালেন ছাত্রদলের আরেক নেতা

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে মারধরের ঘটনায় সংগঠনটির এক নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।গতকাল বুধবার সকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল

রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর গোলাম হোসেন পেল হুইল চেয়ার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের রায়গঞ্জের প্রতিবন্ধী গোলাম হোসেন পেল হুইল চেয়ার। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে হুইল চেয়ারটি তুলে

এনায়েতপুরে যুবনেতা মির্জা আব্দুল জব্বার বাবুর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এনায়েতপুরে সিরাজগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সভাপতি মির্জা আব্দুল বাবুর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। সোমবার বিকালে এনায়েতপুর থানা যুবদলের কার্যালয়ে

আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার

রায়গঞ্জে এক মাসেও মেলেনি গৃহবধূ শিল্পীর খোঁজ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজ গৃহবধূ  শিল্পী খাতুনের এক মাসেও  মেলেনি কোন খোঁজ। হতাশায় দিন কাটচ্ছে স্বামী সন্তান সহ পরিবারের লোকজনদের।নিখোঁজ গৃহবধূ শিল্পী উপজেলার