ইরাকে শপিং মলে ভয়াবহ আগুনে নিহত ৫০, তিন দিনের শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পূর্বাঞ্চলীয় কুট শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে। খবর: আলজাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি পাঁচতলা ভবন সম্পূর্ণভাবে আগুনে পুড়ছে। গভীর রাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যান।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি জানান, হাইপারমার্কেট ও একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। সে সময় বিপণিবিতানটিতে অনেক মানুষ কেনাকাটা ও খাবার খেতে আসা অবস্থায় ছিলেন। হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে।

গভর্নর আরও জানান, অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। দুর্ঘটনার পর প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের আশ্বাস দিয়েছেন তিনি।

ভবন ও বিপণিবিতানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গভর্নর। তার ভাষায়, “আমাদের ওপর এক ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুরআন অবমাননার ঘটনায় জড়িত শিক্ষার্থীকে বহিষ্কার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট: পবিত্র কুরআন শরিফ অবমাননার ঘটনায় জড়িত শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।, আজ রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমটিরি জরুরি

জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত ১১৪ জনের লাশ উত্তোলন শুরু কাল

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তে তাঁদের লাশ তোলা হবে। আগামীকাল রোববার রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে তাঁদের লাশ উত্তোলন শুরু হবে। আজ

তিন দিনে ১১ লাখ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ বিজিবির

চুয়াডাঙ্গা প্রতিনিধি: গত তিন দিনে বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। মঙ্গলবার বিকেল ৪টায় সংবাদ

শাহজাদপুরে ৭০০ রিকশা শ্রমিককে লাইসেন্স করে দিলেন জামায়াত নেতা মিজানুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহজাদপুর উপজেলা শাখার আমির ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান নিজ উদ্যোগে ও খরচে ৭০০ গরিব রিকশা

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ

নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই নবম জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করেছে। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন

সিরাজগঞ্জে তারাবির নামাজে ভুল, ইমামকে পেটালেন মুসল্লি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে তারাবির নামাজে ভুল ধরাকে কেন্দ্র করে মসজিদের ইমামকে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌবাড়ী পশ্চিম পাড়া গ্রামে