ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ৬ সেনা সদস্যের পরিচয় প্রকাশ

অনলাইন ডেস্ক ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক জ্বালানি সরবরাহকারী একটি বিমান দুর্ঘটনায় নিহত ছয় মার্কিন সেনা সদস্যের নাম পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। গত সপ্তাহের শুরুতে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, শত্রুপক্ষের হামলার কারণে এটি ঘটেনি।

পেন্টাগন কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় নিহতরা হলেন—যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য জন ক্লিনার (৩৩), আরিয়ানা সাভিনো (৩১) ও অ্যাশলি প্রুইট (৩৪) এবং এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য সেথ কোভাল (৩৮), কার্টিস অ্যাংস্ট (৩০) ও টাইলার সিমন্স (২৮)। ক্লিনার আলাবামার অবার্নের, সাভিনো ওয়াশিংটনের কোভিংটনের, প্রুইট কেনটাকির বার্ডসটাউনের, কোভাল ইন্ডিয়ানার মুরসভিলের, অ্যাংস্ট ওহাইওর উইলমিংটনের এবং সিমন্স ওহাইওর কলম্বাসের বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন বলে জানিয়েছে পেন্টাগন। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়, বিমানটি হারানোর ঘটনা শত্রুপক্ষের গোলা বা নিজেদের বাহিনীর ভুলবশত হামলার কারণে ঘটেনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপির ব্যানার নিয়ে মানববন্ধনে আ.লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনিতে বিএনপির ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধনে অংশ নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি যারা মানববন্ধনে বক্তব্য রাখেন তারা বেশিরভাগই আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের

আরও কমল এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে আবারও কমানো হয়েছে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডার এখন পাওয়া যাবে ১ হাজার

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি শিশু

ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরীম (১৩) প্রথম স্থান অর্জন করেছে। তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন

রায়গঞ্জে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে ভর্তি ফি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে  এইচএসসি পর্যায়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে ভর্তি ফি প্রদান করা হয়েছে। সোমবার সকালে

পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: টানা ৬ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় বের হচ্ছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।, বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি

যমুনা সেতুর দুই প্রান্তে ৩০ কিলোমিটার যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহার ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নামায় যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও ধীরগতি। শনিবার (১৪ জুন)