ইয়েমেনের বন্দরশহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১০ জন নিহত

অনলাইন ডেস্ক: লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরশহর হোদেইদার আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার পরিচালিত এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন।

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত টেলিভিশন চ্যানেল আল মাশিরা এক প্রতিবেদনে উল্লেখ করেছে এ তথ্য। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪ জন শিশু এবং ২ জন নারী আছেন।’

২০২৩ সালের অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েলি কিংবা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। কয়েক মাস এ অবস্থা চলার পর হুথিদের সতর্কবার্তা দিতে ইয়েমেনে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তারপর থেকে লোহিত সাগরে চলাচলকারী মার্কিন বাণিজ্যিক জাহাজগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা শুরু করে হুথিরা।

হামলা বন্ধে কয়েক দফায় সতর্কবার্তা দেয়ার পর গত ১৫ মার্চ থেকে ফের ইয়েমেনে বিমান অভিযান শুরু মার্কিন বিমান বাহিনী। এর তিন দিন পর ১৮ মার্চ থেকে দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলও।

অবশ্য হুথি বিদ্রোহীরাও থেমে নেই। হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, বুধবার হুথি যোদ্ধারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে, তেল আবিবে ইসরায়েলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে এবং লোহিত সাগরে টহলরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে।

ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠী ২০১৪ সালে ইয়েমেনের সরকারকে হটিয়ে রাজধানী সানা দখল করে। তবে এখনো পুরো ইয়েমেন নিজের আয়ত্তে আনতে পারেনি গোষ্ঠীটি। বর্তমানে ইয়েমেনের অর্ধেক অঞ্চল হুথিদের দখলে। ২০২১ সালে হুথি গোষ্ঠীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি

নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বেড়ে গেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দেশের

যুদ্ধের সমাপ্তি ও ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা চাই হামাস

ডেস্ক রিপোর্ট: গাজার যুদ্ধবিরতি নিয়ে মিশরে চলমান পরোক্ষ আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। এই আলোচনায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০

ধর্মের ভিত্তিতে বিভেদের দেয়াল থাকবে না নতুন বাংলাদেশে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সেসময়

বেলকুচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কমিটি ঘোষণা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ মে) বিকালে উপজেলার চক

সিলেটের ডিসি হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

নিজস্ব প্রতিবেদক: সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সারোয়ার আলম। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা

সিমের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফোনের সিমকার্ড নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেক অপরাধে সিমকার্ড ব্যবহার হয় অন্যের নামে। নির্বাচনের আগেই সিমকার্ডের সংখ্যা কমানো হবে। এক