ইয়েমেনের তিনটি বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার (৭ জুলাই) ভোরে এ তথ্য জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রায় এক মাস পর ইয়েমেনে হামলা চালাল ইসরাইলি। আইডিএফ বলেছে, হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। কারণ, হুথিরা বারবার ইসরাইলের ওপর হামলা চালাচ্ছিল।

হামলার পর হুথির এক মুখপাত্র বলেন, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইসরাইলি হামলা প্রতিহত করেছে। স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হোদেইদাহয় ইসরাইলি হামলার কারণে প্রধান বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে গেছে। এ ঘটনায় পুরো শহর অন্ধকারে ডুবে গেছে।

হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরা টিভি জানিয়েছে, ইসরাইল হোদেইদাহয় একের পর এক হামলা চালিয়েছে। এর ঠিক আগে ইসরাইলি সামরিক বাহিনী ইয়েমেনের তিনটি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছিল।

ইসরাইলি সেনাবাহিনী আরও জানায়, ইয়েমেনের রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজেও হামলা চালানো হয়েছে। ২০২৩ সালের শেষ দিকে হুথিরা জাহাজটি দখল করেছিল। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল ও লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তাদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সে দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নিন: মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী। আজ (মঙ্গলবার) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে

দেশে যাত্রা শুরু করেছে স্টারলিংক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অফিশিয়ালি যাত্রা শুরু করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। দুটি প্যাকেজ দিয়ে এ যাত্রা শুরু করছে স্টারলিংক। প্যাকেজ দুটি হলো-

এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি ৪০ হাজার শিক্ষক-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। কয়েক মাসের ট্রায়ালের পর গত মাস থেকে

শর্তে রাজি মোদি, শুল্ক কমালেন ট্রাম্পও

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানি

পরকীয়া সন্দেহে স্ত্রীর মাথা কেটে নিয়ে থানায় স্বামী

অনলাইন ডেস্ক: পরকীয়ায় অভিযোগে স্ত্রীর মাথা কেটে নিয়ে থানায় হাজির হয়েছের স্বামী। রোমহর্ষক এ ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর আনেকল এলাকায়। ভারতীয় সংবাদমাধ্যম