ইয়াহিয়া খানের মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেন গোলাম আযম: আমান আযমী

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত অধ্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী জানিয়েছেন, ১৯৬৯ সালে ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণের পর গভর্নর এমএন হুদা বাবাকে মন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। কারণ তিনি সরকারের অন্যায়ের বিরুদ্ধে সমালোচনার স্বাধীনতা হারাতে চাননি।

সেদিনের স্মৃতিচারণ করে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ১৯৭০ সালের নির্বাচনের প্রাক্কালে দেশজুড়ে যখন রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল, তখন ইয়াহিয়া খান মার্শাল ল’ জারি করে ক্ষমতা গ্রহণ করেন। সেই সময় গভর্নর মোনায়েম খানকে অপসারণ করে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় খ্যাতনামা অর্থনীতিবিদ এমএন হুদাকে।

গোলাম আযমপুত্র বলেন, আমি স্পষ্ট মনে করতে পারি, গভর্নর এমএন হুদা শপথ নেওয়ার একদিন পর আমাদের বাসায় এসেছিলেন। আমাদের বাসা তখন টিনের ছিল, পাশেই চাচার একটি পাকাবাড়ি ছিল। গভর্নর সাহেব চাচার বসার ঘরেই বসেন। চারদিক সাজানো, বেশ আনুষ্ঠানিক পরিবেশ। অনেক মোটরসাইকেলসহ উনি এসেছিলেন, আব্বা তাকে চাচার ড্রইংরুমে রিসিভ করেন।

তিনি আরও বলেন, তখন তো বুঝিনি কী আলোচনা হচ্ছে। পরে জেনেছি, গভর্নর সাহেব আব্বাকে বলেছিলেন-‘আপনি আমার উপদেষ্টা হোন, মন্ত্রিত্ব গ্রহণ করুন। উপদেষ্টার কোনো আনুষ্ঠানিক পদ না থাকায় আপনি যেকোনো একটি মন্ত্রণালয় গ্রহণ করুন, কিন্তু আমার উপদেষ্টা হিসেবে কাজ করুন’। কিন্তু আব্বা বিনয়ের সঙ্গে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি তো রাজনীতি করি দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্যে। সরকার যদি দ্বীনবিরোধী কোনো কাজ করে, আমি তো তার সমালোচনা না করে পারবো না। মন্ত্রী হলে সেটা আর করা যাবে না।’ এমন কথার পর সেদিন গভর্নর এমএন হুদা কিছুটা মুখভার করে চলে গেলেন।

সাবেক এই সামরিক কর্মকর্তা বলেন, ৭০-এর ১২ নভেম্বর এক ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির ছিল। তবে সেটিই ছিল পাকিস্তানের শেষ এবং একমাত্র সুষ্ঠু নির্বাচন, যেটাতে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। ওই নির্বাচনে বিভিন্ন মিছিল-মিটিংয়ে গিয়েছিলাম আব্বার সঙ্গে। মজার ব্যাপার হলো, আমি আব্বার সঙ্গে যেখানেই যেতে চাইতাম তিনি কখনও না করতেন না।

ওই সাক্ষাৎকারে আমান আযমী বলেছেন, ১৯৭০ সালের ১৮ জানুয়ারি পল্টন ময়দানে জামায়াতের সমাবেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার বাবার ওপর হামলা করে। সেদিন আমি আব্বার পেছনে যেতে চেয়েছিলাম। কিন্তু আব্বা আমাকে না করে দেন। পরে জানতে পারি, সমাবেশে আব্বাকে আক্রমণ করা হয়েছিল এবং তাকে রক্ষা করতে গিয়ে দুজন শহিদ হন।

তিনি আরও বলেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা স্টেডিয়ামের ওপর থেকে রড, লাঠি ও ঢিল নিক্ষেপ করেছিল। তখন আব্বাকে ঘিরে নিয়ে নেতাকর্মীরা নিরাপদে গাড়িতে তুলে বাসায় ফেরত আনেন। এ ঘটনার পরে আব্বা আহত নেতাকর্মীদের নিজ হাতে সেবা করেছেন। আমাদের বাড়ির পাশে একটি টিনের ঘরে অনেক আহত নেতাকর্মী কয়েকদিন পর্যন্ত আশ্রয় নিয়েছিলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জালিয়াতির মাস্টার মাইন্ড প্রধান শিক্ষক রফিকুল

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা হরিণা বাগবাটী বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে। অবৈধ শিক্ষক নিয়োগ, গ্রেড পরিবর্তনে

হরমুজ প্রণালি অচল : মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে প্রায় ৬০%

অনলাইন ডেস্ক: ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেল রপ্তানিতে বড় ধস নেমেছে। বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে,

ইউনেসকোর সম্মেলনে বাংলাদেশ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।, আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ফেসবুক আইডিতে দেয়া এক

অবৈধ পথে ইউরোপ প্রবেশে শীর্ষে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালে অবৈধ পথে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সর্বশেষ অনুসন্ধানে

১৫ মিনিট পরপর গাজায় বোমা ফেলছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৫ মিনিট পরপর বোমা ফেলছে ইসরায়েলি যুদ্ধবিমান। উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে অবিরত বোমা ফেলছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার

জামায়াত নেতা আজহারুল লিভ টু আপিলের অনুমতি পাবেন কি না, আদেশ বুধবার

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম লিভ টু আপিলের অনুমতি পাবেন কি না, সে বিষয়ে আগামীকাল বুধবার আদেশ দিবেন আপিল বিভাগ।