ইমাম নিয়োগ নিয়ে বিরোধ, সিরাজগঞ্জে মসজিদে তালা; বাইরে ফজরের নামাজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পেচিবাড়ি জামে মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের বিরোধের জেরে মসজিদে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা মসজিদ বন্ধ দেখতে পান এবং বাইরে নামাজ আদায় করেন। পরে পুলিশ, ইসলামিক ফাউন্ডেশন ও মসজিদ কমিটির উপস্থিতিতে তালা খুলে নামাজের ব্যবস্থা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির পর ফজরের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা মসজিদে গিয়ে প্রধান ফটকে তালা ঝুলতে দেখেন। বাধ্য হয়ে তারা মসজিদের বাইরে নামাজ পড়েন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। দুপুরের দিকে সংশ্লিষ্টদের উপস্থিতিতে তালা খুলে দেওয়া হয়।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, গত ৫ আগস্টের পর নতুন করে মসজিদ কমিটি গঠন করা হয় এবং আব্দুল হাই নামে একজন ইমাম দায়িত্ব পান। তার কেরাত নিয়ে আপত্তি তুলে গ্রামের একাংশ ইমাম পরিবর্তনের দাবি জানায়। এ নিয়ে কমিটির সভাপতি ও সেক্রেটারির সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও সমাধান হয়নি। পরে তারাবির নামাজে অন্য ইমাম আনার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনাও ঘটে।
অভিযোগ রয়েছে, বৈঠকের স্থান নির্ধারণ নিয়ে মতবিরোধের কারণে পরবর্তী আলোচনাও ভেস্তে যায়। এর পর থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম নামাজ পড়ানো বন্ধ করে দেন বলে দাবি করেছেন একাংশ মুসল্লি। শনিবার রাতে গ্রামের সিদ্ধান্ত অনুযায়ী অন্য একজন ইমাম দিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করা হয়। রোববার ভোরে মসজিদে তালা দেওয়ার ঘটনা সামনে আসে।
মসজিদ কমিটির সেক্রেটারি মো. রফিকুল ইসলাম বলেন, ইমাম পরিবর্তন নিয়ে মতবিরোধ রয়েছে, তবে মসজিদে কে তালা দিয়েছে তা তিনি জানেন না। তিনি বিষয়টিকে স্থানীয় অভ্যন্তরীণ সমস্যা হিসেবে উল্লেখ করেন।
বাগবাটি ইউনিয়নের জামায়াতের আমির মো. ছানোয়ার হোসেন বলেন, ঘটনাকে দলীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে। এটি গ্রামের অভ্যন্তরীণ বিষয়। তিনি তালা দেওয়ার ঘটনার নিন্দা জানান এবং স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসার কথা বলেন।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক শফিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে। কে বা কারা তালা দিয়েছে সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইসলামিক ফাউন্ডেশন ও মসজিদ কমিটির সহযোগিতায় তালা খুলে নামাজের ব্যবস্থা করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ট্রাম্পকে ড্রোন হামলার হুমকি, ইরানি উপদেষ্টার সরাসরি সতর্কবার্তা

অনলাইন ডেস্ক: মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে ড্রোন হামলার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা জাওয়াদ লারিজানি। তিনি বলেন, “ট্রাম্প আর নিশ্চিন্তে রোদ

জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের

পদত্যাগ নয়, রাজনৈতিক কৌশলে নতুন চাল

সংকট কাটিয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন ইউনূস, সামনে আসছে পুনর্গঠনের ইঙ্গিত স্টাফ রিপোর্টার: শেষ পর্যন্ত রাজনৈতিক অচলাবস্থা কিছুটা হলেও গলতে শুরু করেছে। ড. মুহাম্মদ ইউনূস

দাঁড়িপাল্লার এজেন্ট থাকায় মসজিদের ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় হেসাখাল খামার পাড়া মজুমদার বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ

পাকিস্তানের মসজিদ লক্ষ করে ভারতীয় হামলা

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও কাশ্মীরে দুটি মসজিদসহ অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত। বুধবার (৭ মে) ভোরে চালানো এই হামলায় অন্তত ৮জন নিহত এবং ৩৫

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। শুক্রবার ৫ সেপ্টেম্বর ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কের

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন