ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: সিলেট ইবনে সিনা হাসপাতালের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় রোগীর পাঁচ স্বজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরীর ইবনে সিনা হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর সড়কে একটি ট্রাক ও দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন গোলাপগঞ্জ উপজেলার নিজ ফুলসাইন্দ মোকামটিলার তানিম আহমেদ। গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য তাকে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়।

জানা গেছে, তানিমের মৃত্যুতে চিকিৎসা অবহেলার অভিযোগ এনে প্রথমে হাসপাতালে ভাঙচুর শুরু করেন তার স্বজন ও বন্ধুরা। তাৎক্ষণিক হাসপাতালের কর্মচারীরা সংঘবদ্ধ হয়ে তাদের উপর পাল্টা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।

তবে হামলার ঘটনায় তৃতীয় পক্ষ জড়িত এমন অভিযোগ করে সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান বলেন, রোগীর অবস্থা এতই শোচনীয় ছিল যে, আগেই মারা যাওয়ার কথা ছিল। তবুও তারা চিকিৎসায় অবহেলার অভিযোগ করে হামলা চালিয়েছে। তারা জোর করে আইসিইউতে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় হাসপাতালের সিকিউরিটির লোকজন বাধা দিলে হাসপাতালের গ্লাস ভাঙচুর করা হয়। তবে এ হামলায় রোগীর স্বজনরা জড়িত নয়। তৃতীয় পক্ষ হামলার ঘটনাটি ঘটিয়েছে।’

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ইবনে সিনা হাসপাতালের ঘটনার বিষয়টি নিষ্পত্তি হয়েছে।

তিনি আরও বলেন, সিলেট মহানগর বিএনপির শীর্ষ নেতাদের উদ্যোগে রাত ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের পরিবার-স্বজনদের মধ্যে সমঝোতা হয়। বৈঠক শেষে তানিমের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা সারাদেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই পরীক্ষার একটি কেন্দ্র

সিনহা হত্যা মামলায় প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

স্টাফ রিপোর্টার: মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে ৬

টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধি পরিচয়ে আ’লীগের সাবেক এমপির বাসা জবরদখল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধির পরিচয় ব্যবহার করে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট জোয়াহেরুল ইসলামর (ভিপি জোয়াহের) টাঙ্গাইল শহরের ছোটকালীবাড়িস্থ

নিরাপত্তাহীনতায় বাদী ও পরিবার, ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করায় প্রকাশ্য হামলা ও ক্রমাগত হুমকীতে বাদি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ

শেখ হাসিনার বিচার যেভাবে করা হবে ,যা জানালো সারজিস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমার শত শত ভাইদের হত্যা করে খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মত বক্তব্য

ধানমন্ডি বত্রিশে টাঙানো হলো হাদি ও ভাসানীর ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে এবার টাঙানো হলো সিরাজুল আলম খান, সিরাজ সিকদার, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, মেজর