ইবতেদায়ি শিক্ষকদের মিছিলে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড, আহত অর্ধশত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর প্রেস ক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদরাসা শিক্ষক আহত হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের মধ্যে কেউ গুরুতর নন বলে জানিয়েছে হাসপাতালের একটি সূত্র।

ঢাকা মেডিকেলে আহত কয়েকজন শিক্ষক জানান, তারা ১৭ দিন ধরে প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট করছিলেন। আজ দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষক আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, প্রেস ক্লাব এলাকা থেকে প্রায় অর্ধশত শিক্ষক আহত হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর বলেন, দুপুরের দিকে শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের পাশের সচিবালয়ের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে ধস্তাধস্তি হয়। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।,

হাসপাতাল সূত্র জানা যায়, আহতরা হলেন-নাসরিন (৪৫), নজরুল ইসলাম (৫৫), ওসমান (৩৫), আব্দুল জলিল (৪৫), মাসুদ আলম (৬০), আহমদ আলী (৪৫), রুহুল আমিন (৪৫), সুমিত (৪০), আব্দুল হাদী (৩২), আমিন (৪৮), সমীর (২৩), রেজাউল (৩৫), শাহ আলম (৫৫), নুরুল ইসলাম (৫০), শাহাবুদ্দিন (৩০), মোস্তফা (৩২), বেলাল (৪৫), সাদেকুল (৪০), মুত্তাকিন (২৬), মোরশেদ আলম (৪৫), রুবিনা (৩৮), আরিফুর (৩৫), আজিজুল (৩৫), কুলসুম (৩৫), শাহ আলম (৪৫), আব্দুস সালাম (৪১), মালেক (৩৮), ফেরদৌস (৩৫), মোজাম্মেল (৫০), আরিফুল (৩২), নূর হোসেন (৪৬), রিয়াজ উদ্দিন (৪০), আলাউদ্দিন (৫০), আরিফুর রহমান (৩৫), আবুল কালাম আজাদ (৫৫), লুৎফর রহমান (৩৫), আব্দুল্লাহ (৩৫), এমদাদুল হক (৪৬), শফিকুল (৪৯), মনিরুজ্জামান (৪৬), অজ্ঞাত (৩৪) পুরুষ, অজ্ঞাত (৪০) পুরুষ, কুলসুম আক্তার (৪০) পটুয়াখালী।

এছাড়া অনেকেই টিকিট ছাড়া চিকিৎসা নিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের মাঝে চেক বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই-২০২৪ গণ-অভ্যুত্থানে আহত গ ক্যাটাগির যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ১৩ মে) বিকালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হতে প্রেরিত

২৩ মার্চ আসছে আইএমএফের প্রতিনিধি দল, পরবর্তী কিস্তির সম্ভাবনা জুনে

বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের চলমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি হিসেবে প্রায় ১৩০ কোটি ডলার আগামী জুন মাসে পেতে পারে। তবে এ অর্থ ছাড়ের আগে

ফারাক্কার বিপরীতে হচ্ছে ২৫ কিলোমিটারের স্থায়ী বাঁধ

নিজস্ব প্রতিবেদক: নদী ভাঙন বাংলাদেশের একটি অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ। বিশেষ করে পদ্মা নদীর বিশাল সীমান্ত এলাকা ভাঙনের কবলে পড়েছে। বর্তমানে আমরা যে অংশে দাঁড়িয়ে

ইরানে মোসাদের ৫০ এজেন্ট আটক: আইআরজিসির দাবি

অনলাইন ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে ব্যাপক নিরাপত্তা অভিযানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত ৫০ জনের

কারা এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাককারীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে

১৩ হাজার স্মার্টকার্ড অভিভাবকহীন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসের অনুকূলে মুদ্রিত প্রায় ১৩ হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে। যাদের নামে এই কার্ডগুলো মুদ্রিত হয়েছে, তাদের