ইফতার মাহফিল ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে ইফতার মাহফিলের অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আহত গানিউল ইসলাম নামে এক বিএনপি নেতা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১২ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত ব্যক্তির নাম গানিউল ইসলাম (৫০)।

তিনি তানোর উপজেলার মোহনপুর গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে। তিনি তানোর উপজেলার পাচন্দর ইউনিয়ন বিএনপি সদস্য। খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইফতার মাহফিলের পূর্বে উপজেলার কৃষ্ণপুর মোড়ে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মর্তুজার অনুসারীদের সঙ্গে ওই ইউনিয়নের সাবেক সভাপতি মোমিন গ্রুপের লোকজনের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।’

ইফতার মাহফিল শুরুর আগে পাচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও সাবেক সভাপতি আব্দুল মোমিন দুই গ্রুপের নেতাকর্মী ও সমর্থকেরা কৃষ্ণপুর মোড়ে প্রধান অতিথিকে গ্রহণ করার জন্য রাস্তায় অপেক্ষা করছিল।

তবে সাবেক সভাপতি আব্দুল মোমিন গ্রুপের পক্ষ থেকে তারাই প্রধান অতিথিকে বরণ করে নিয়ে যেতে চাইলে বাধা দেয় বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন ও তার বড় ভাই গানিউল ইসলামসহ নেতাকর্মীরা বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মর্তুজার উপরে হামলা চালায় এবং লাঞ্ছিত করে।’

পরে এ খবর ছড়িয়ে পড়লে বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমানের অনুসারী নেতাকর্মীরা সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোমিন ও তার বড় ভাই গানিউলের ওপর হামলা চালায়। এতে গানিউল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরের পর মারা যায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, মঙ্গলবার তিনি নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তার মাথায় গুরুতর আঘাত ছিল। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, মঙ্গলবার মারামারির ঘটনায় আজ একজন মারা গেছেন শুনেছি। তবে কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ না পেলে কীভাবে মামলা দেব। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে শিবির নেতা নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইসলামী ছাত্রশিবির নেতা জামাল উদ্দিন (৩২) নিহত হয়েছেন। এ সময় গুলিতে আরও একজন আহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে

রায়গঞ্জে ধান-চালের ক্রয় মূল্যের সমন্বয়হীনতার প্রতিবাদে মালিক সমিতির সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সরকার কর্তৃক আসন্ন “বোরো ধান ও চাউল সংগ্রহের মৌসুমে ধানের ক্রয় মূল্যের সাথে চাউলের ক্রয় মূল্যের সমন্বয় না থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

যমুনা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় ৬ কোটি ৪৪ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষে দেশের উত্তরাঞ্চলগামী যাত্রীদের চাপে যমুনা সেতুতে যানবাহনের সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়েছে। গত ৪৮ ঘণ্টায় সেতুটি ব্যবহার করে প্রায় সাড়ে ৮২ হাজার

ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ ও পারস্পরিক বাণিজ্য বিনিময়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের

উল্লাপাড়ায় ভিজিএফের চাউল বিতরণে অনিয়ম- সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট 

জুয়েল রানা:  সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুস্থদের বরাদ্দ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মার্চ) উপজেলার ১৪ টি ইউনিয়ন ও

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, ইউনূসের সঙ্গে বৈঠক ৩১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন। এটি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময় ইউরোপের কোনো শীর্ষ নেতার প্রথম সফর। সফরের