ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন: ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আর কখনো যেন কোনো সরকার ইচ্ছামতো ইন্টারনেট বন্ধ করতে না পারে, সে লক্ষ্যে টেলিযোগাযোগ আইনে স্থায়ী নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে সরকার।

শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট প্রতিষ্ঠান স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, আমরা কখনোই কোনো অবস্থাতে ইন্টারনেট বন্ধ করবো না এবং ভবিষ্যতেও যাতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে, সেজন্য আমরা টেলিযোগাযোগ আইনের সংশোধন করব।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট আইন অত্যন্ত জটিল হওয়ায় কিছুটা সময় লাগছে, তবে আগামী এক বছরের মধ্যে এর কাঠামোগত পরিবর্তন আনতে সরকার কাজ করে যাচ্ছে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, স্টারলিংক বাংলাদেশে তাদের পছন্দমতো ডিস্ট্রিবিউটর নিয়োগ দেবে এবং তাদের মাধ্যমেই কাস্টমার সার্ভিস দেবে। নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে আমাদের অবস্থান খুব পরিষ্কার—ইন্টারনেট বন্ধ নয়, বরং আইন দিয়ে তা রক্ষা করা হবে।,

বাংলাদেশ প্রেক্ষাপটে স্টারলিংকের প্যাকেজ কী বেশি দামে হচ্ছে কিনা এবং কোনো কাস্টমাইজড অফারের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ব্যবসায়িক দিকগুলো কোম্পানির নিজস্ব। তবে আমরা দেখছি, শ্রীলঙ্কার তুলনায় আমাদের প্রাইস অনেক কম। ভবিষ্যতে উপকূলীয়, দ্বীপ ও দুর্গম এলাকার জন্য ইউজ কেস ডেভেলপ হলে প্রাইস ফ্লেক্সিবিলিটিও আসবে।

কবে নাগাদ স্টারলিংক পুরোপুরি কার্যক্রম শুরু করবে জানতে চাইলে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, স্টারলিংকের সব লজিস্টিক ও অনুমোদন এখন সম্পন্ন পর্যায়ে, সেবা এখন শুরু হয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে ইউজ কেস বাড়বে এবং সম্প্রসারণও ঘটবে। এখানে মূল উদ্দেশ্য—মানুষকে হাই কোয়ালিটি ও হাই স্পিড ইন্টারনেট দেওয়া। মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের পাশাপাশি স্যাটেলাইট ইন্টারনেট এখন নতুন জেনারেশন হিসেবে এসেছে। প্রতিযোগিতা হবে, তবে সেটি বাজারভিত্তিক। সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে, কেউ কাউকে প্রতিস্থাপন করছে না।

এর আগে, স্টারলিংকের আনুষ্ঠানিক পরিসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্টারলিংকের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।

এ সময় আরও উপস্থিত ছিলেন—প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ অন্যান্যরা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খুকনীতে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনীতে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী মাজলুম গাজাবাসীদের আহুত হরতাল সমর্থন ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে,

সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবলে সদর পৌরসভা সেমিফাইনালে: শাহজাদপুরকে ১-০ গোলে পরাজিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবিবার বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের গুরুত্বপূর্ণ খেলায় সিরাজগঞ্জ সদর পৌরসভা ফুটবল একাদশ শাহজাদপুর উপজেলা দলকে

জামায়াতের ২৯৬ আসনে প্রার্থী তালিকা প্রস্তুত

ঠিকানা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ২৯৬টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করেছে। ধাপে ধাপে এসব প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা

প্লাস্টিকপণ্য জনস্বাস্থ্যর মারাত্মক ঝুঁকি বাড়াচ্ছে, টাঙ্গাইলে কর্মশালায় বক্তারা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: অপচনশীল বর্জ্য হিসেবে পরিচিত প্লাস্টিকপণ্য পরিবেশ ও স্বাস্থ্যর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে এবং এর মাত্রা দিন দিন বাড়ছে। প্লাস্টিক সামগ্রী অত্যধিক

গরমে পুড়ল ‘তাণ্ডব’, দর্শকশূন্য সিরাজগঞ্জের শো বন্ধের সিদ্ধান্ত

১০০ টাকায়ও মিলল না দর্শক, আয়োজকের হতাশা সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ সিরাজগঞ্জে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছিল পৌর ভাসানী

জনগণের আস্থা অর্জনে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ত্বরান্বিত করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বাংলাদেশ সচিবালয়, ১৯ ফেব্রুয়ারি নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা